কাঁচরাপাড়ায় রেল অবরোধে ‘চক্রান্তে’র গন্ধ! মমতাকে কী ভাষায় বিঁধলেন মুকুল
কাঁচরাপাড়ায় রেল অবরোধ প্রসঙ্গ উঠতেই তৃণমূল কংগ্রেস ও মমতার সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়।
বিজেপিতে যোগ দিয়েই তাঁর প্রথম সভার আগেই তৃণমূলকে বিরোধী নেতা হিসেবে কড়া আক্রমণ শানালেন মুকুল রায়। দলীয় কর্মী-সমর্থকদের সভায় আসতে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ তুললেন মুকুল রায়। মুকুল রায়ের সুরেই সুর মেলালেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও। কাঁচরাপাড়ায় রেল অবরোধ প্রসঙ্গ উঠতেই তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মুকুল ও কৈলাশ।

শুক্রবার ধর্মতলায় দুপুর একটায় বিজেপির জনসভা। তার আগে দলীয় কর্মীরা মিছিল করে সভাস্থলে যোগ দিতে আসছেন। কিন্তু তাঁদের আসার পথেই বাধা দিচ্ছে তৃণমূল। সভায় আসতে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকার নানারকম পন্থা অবলম্বন করেছে। অভিযোগ, বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ করা হচ্ছে। বাসও আটকে দেওয়া হচ্ছে। চালানো হচ্ছে হামলা। হুমকি দেখিয়ে সমর্থকদের আসতে দেওয়া হচ্ছে না সভাস্থলে।
এদিন দমদম বিমানবন্দরে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়কে নিতে আসেন মুকুল রায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। মুকুল রায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার বিজেপি কর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। রেল অবরোধ করা হচ্ছে। পার্টি অফিস ভাঙা হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়।'

এদিন ১২ বগির লোকালে কামরা বাড়ানোর প্রতিবাদে কাঁচরাপাড়া স্টেশনে বিক্ষোভ দেখান পুরুষযাত্রীরা। এর ফলে শিয়ালদহ-রানাঘাট শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল আটটায় ১২ বগির রানাঘাট-শিয়ালদহ লোকাল কাঁচরাপাড়া স্টেশনে তিনটি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। তাতেই পুরুষযাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজেপি অভিযোগ করে, আসলে বিজেপি সমর্থকদের ধর্মতলার সভায় যাওয়া আটকাতেই এই অবরোধ করা হয়েছে। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদ শুধু বাহানামাত্র।
রেল সিদ্ধান্ত নেয়, লোকাল ট্রেনে মহিলাযাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। সেই কারণেই কামরা বাড়ানোর সিদ্ধান্ত। পুরুষযাত্রীদের অভিযোগ, দুটি মহিলা কামরাই ফাঁকা যায়। অধিকাংশ মহিলা যাত্রীই সাধারণ কামরায় ওঠে। মহিলা কামরা বাড়িয়ে আদতে কোনও লাভ হবে না। ট্রেনে পুরুষ যাত্রীদের আরও বাদুরঝোলা হয়ে যেতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications