ব্যবহার হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেন মমতা! মুকুল-বাণে বিদ্ধ হলেন নেত্রী

মমতা বন্দ্যেপাধ্যায় যখন যাঁকে ব্যবহার করার করে নেন। আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না, আক্রমণ মুকুলের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার আলিপুরদুয়ারে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মুকুল রায় বলেন, 'মমতা বন্দ্যেপাধ্যায় যখন যাঁকে ব্যবহার করার করে নেন। আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।'

ব্যবহার হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেন মমতা! মুকুল-বাণে বিদ্ধ হলেন নেত্রী

দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুকুল রায় এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন। শুক্রবার আলিপুরদুয়ারের বাবুপাড়ায় একটি বৈঠকে যোগ দিতে এসে এক প্রশ্নের উত্তরে বলেন, 'ভারতী ঘোষের মতো একজন পুলিশ অফিসারের সঙ্গে এমন ঘটনা ঘটল। তবে শুধু তিনি নন, আরও অনেক পুলিশ অফিসারের সঙ্গেও এরকম ঘটনা ঘটবে।'

এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও। এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।'

উল্লেখ্য, ভারতী ঘোষকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়ার পিছনে মুকুল-যোগের অভিযোগ ওঠে। ভারতী ঘোষের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, আমার সঙ্গে রাজ্যের বহু পুলিশকর্মী ও অফিসারের যোগাযোগ রয়েছে। তা বলে এই ঘটনা রাজ্যের পক্ষে ভালো লক্ষণ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+