হোক না ভোটের লড়াই, ভোট নিয়ে সন্ত্রাস কেন! মুকুলের প্রশ্নবাণে বিদ্ধ ‘নেত্রী’ মমতা

ফের ‘নেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে প্রশ্নবাণ ছাড়লেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি লেন, বিজেপির বিরুদ্ধে ভোট লড়াইয়ে নামতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী।

ফের 'নেত্রী' মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে প্রশ্নবাণ ছাড়লেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, বিজেপির বিরুদ্ধে ভোট লড়াইয়ে নামতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই সন্ত্রাসের আবহে ভোট করতে চাইছেন। গণতন্ত্রের উৎসবকে হিংসার উৎসবে রূপান্তরিত করেছেন।

হোক না ভোটের লড়াই, ভোট নিয়ে সন্ত্রাস কেন! মুকুলের প্রশ্নবাণে বিদ্ধ ‘নেত্রী’ মমতা

মুকুল রায় এদিন প্রশ্ন ছুড়ে দেন, মুখ্যমন্ত্রী যদি বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেন, তাহলে ভোটের লড়াইয়ে নামতে এত ভয় পাচ্ছেন কেন। তিনি এমনিতেই জয়ী হতেন। বাংলার মানুষ এই উন্নয়নের জোয়ারে মমতাকে সমর্থনের বন্যা বইয়ে দিতেন। তাহলে কেন এত সন্ত্রাস? কেন মনোনয়ন দিতে বাধা? কেন মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি-চাপ সৃষ্টি করা।

রাজ্যকে দূষে মুকুল রায় চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতাকে। তিনি বলেন, আসুন, লড়াই হোক ভোটের। আমাদের যেমন কোর্টের উপর আস্থা রয়েছে, তেমনই আমাদের আস্থা রয়েছে মানুষের প্রতি। তৃণমূলের স্বরূপ এতদিনে চিনতে পেরে গিয়েছে মানুষ। তাঁরা ভোটবাক্সেই তার উত্তর দেবেন। আমাদের সেই বিশ্বাস আছে।

এদিন উত্তর ২৪ পরগনার গাইঘাটার মছলন্দপুরে এক জনসভায় মুকুল রায় মমতাকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় গণতন্ত্র নেই। রাজ্যের সরকার ব্যর্থ। বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা জরুরি অবস্থাকেও হার মানাচ্ছে। মানুষ সবই দেখতে পাচ্ছেন। আমরা আশাবাদী, রাজ্যে পরিবর্তন হবেই। প্রকৃত পরিবর্তন আনবে বিজেপিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+