মুকুল-শুভেন্দু 'শক্তি' হারাচ্ছেন বিজেপিতে, একুশের হারে পাশ থেকে সরছেন ঘনিষ্ঠরা

মুকুল-শুভেন্দুর শক্তি হারাচ্ছেন বিজেপিতে

একুশের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতারা বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নিয়েছিলেন। এমনকী তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতেও সংখ্যালঘু নেতাদের বিজেপিতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সংখ্যালঘু মানুষ থেকে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

মমতার সবুজ সংকেত পেলেই বিজেপির সংখ্যালঘু মোর্চার ফাটল

মমতার সবুজ সংকেত পেলেই বিজেপির সংখ্যালঘু মোর্চার ফাটল

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জয় হাসিল করার পর গেরুয়া শিবিরে যাওয়া নেতাদের উপলব্ধি তাঁরা মস্ত বড় ভুল করেছেন। বিজেপিতে যোগ দেওয়া তাঁদের ঠিক হয়নি। কারণ দলটা বিজেপির নয়। তাই তাঁরা মুখিয়ে রয়েছেন তৃণমূলে ফেরার জন্য। মমতার সবুজ সংকেত পেলেই বিজেপির সংখ্যালঘু মোর্চার ফাটল ধরে যাবে।

মুকুল-শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ঘরে ফিরতে চলেছেন অবশেষে

মুকুল-শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ঘরে ফিরতে চলেছেন অবশেষে

মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলের সংখ্যালঘু নেতারা গিয়েছিলেন বিজেপিতে। একুশের ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি। সেইসঙ্গে বিজেপির সংখ্যালঘু মোর্চায় ফাটল ধরতে চলেছে। একইসঙ্গে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের পাশ থেকে সমর্থন কমতে চলেছে বিজেপির অন্দরে। এতদিন যাঁরা মুকুল-শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তাঁরা ঘরে ফিরতে চলেছেন।

বিজেপির সংখ্যালঘু নেতারা তৃণমূলে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন

বিজেপির সংখ্যালঘু নেতারা তৃণমূলে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন

আর শুধু গুঞ্জন নয়, নেতারা প্রকাশ্যেই বলছেন- বিজেপিতে যাওয়া বিরাট ভুল। তারা তৃণমূলে ফিরতে চান। দিদি যদি আর একবার সুযোগ দেন, তাহলেই তাঁরা ফিরে যাবেন। ফলে বিজেপিতে বিরাট ভাঙন ধরা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন জল্পনা, মুকুল রায় বিজেপিতে নিষ্ক্রিয় হতেই কি তাঁরা ঘরে পেরার তোড়জোড় শুরু করেছেন?

মুকুল-শুভেন্দুর সঙ্গে যাঁরা গিয়েছিলেন বিজেপিতে, তাঁরা বীতশ্রদ্ধ

মুকুল-শুভেন্দুর সঙ্গে যাঁরা গিয়েছিলেন বিজেপিতে, তাঁরা বীতশ্রদ্ধ

মুকুল রায় ও শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তাঁদের অনুগামী সংখ্যালঘু নেতারা বিজেপিতে পাড়ি জমিয়েছিলেন। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ সভাপতি কাশেম আলি মুকুলের যাওয়ার পরই বিজেপিতে যোগ দিয়েছিলেন। আবার কবিরুল ইসলাম থেকে শুরু করে আলমগীর মোল্লা, শেখ পারভেজ রহমানরা শুভেন্দুর সঙ্গে যোগ দিয়েছিলেন তৃণমূলে।

মমতার সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় বিজেপির সংখ্যালঘু নেতারা

মমতার সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় বিজেপির সংখ্যালঘু নেতারা

বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ায় ভুল স্বীকার করে ফের তৃণমূলে ফেরার জন্য তাঁরা মুখিয়ে রয়েছেন। একা কাশেম আলিই নন, তৃণমূলে ফিরতে চান পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ পারভেজ রহমান, সংখ্যালঘু নেতা আলমগীর মোল্লা, কবিরুল ইসলামরা। তাঁরা ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+