মুকুল একা নন, দোসর শুভেন্দুও! প্রথম পরিষদীয় বৈঠকেই আঁচ টের পাচ্ছে বিজেপি
মুকুল একা নন, দোসর শুভেন্দুও! প্রথম পরিষদীয় বৈঠকেই আঁচ টের পাচ্ছে বিজেপি
মুকুল রায় একা নন, শুভেন্দু অধিকারীও গরহাজির থাকলেন প্রথম পরিষদীয় বৈঠক। যে দুজনের মধ্যে একদনকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তুলে ধরার ভাবনা বিজেপির, তাঁরাই অনুপস্থিত পরিষদীয় বৈঠকে। মুকুল আর শুভেন্দু এভাবে দলের পরিষদীয় বৈঠক এড়ানোয় অস্বস্তিতে পড়েছে বিজেপি।

জোর গুঞ্জন তৈরি হয়েছে বিজেপির অন্দরে
মুকুল বা শুভেন্দুর মধ্যে একজন বিধানসভার বিরোধী দলনেতা হবেন, এটাই প্রাথমিভাবে সিদ্ধান্ত হয়েছে। সেই তাঁরাই এড়িয়ে গিয়েছেন বৈঠক। এদের মধ্যে আবার একজনের দলবদলের সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, বিজেপি কতজন বিধায়ককে ধরে রাখতে পারবে।

মুকুল ও শুভেন্দু পরিষদীয় বৈঠকে গরহাজির
ভোটের আগে তৃণমূল যে আতঙ্কে ভুগছিল, বিজেপি এখন সেই আতঙ্কে ভুগছে।আর মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর মতো নেতা পরিষদীয় বৈঠক এড়ানোর প্রশ্ন আরও জোরদার হয়েছে। বিজেপি যেহেতু তাঁদের মধ্যে একজনকে বেছে নিতে চাইছিল, তাই তাংদের উপস্থিত থাকা ছিল জরুরি। কিন্তু তাঁরা দুজনেই নেই।

মুকুল বিজেপির পরিষদীয় কক্ষে অনুপস্থিত
শুভেন্দু অধিকারী এদিন বিধানসভামুখো হননি। আর মুকুল রায় বিধানসভা গেলেও বিজেপির পরিষদীয় কক্ষে যাননি। বরং তিনি তৃণমূলের মুখ্য সচেতকের কক্ষে গিয়েছিলেন। সুব্রত বক্সির সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন। আর তার জেরেই তীব্র জল্পনা তৈরি হয়েছে। মুকুল বিজেপির পরিষদীয় কক্ষে না যাওয়া নিয়ে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।

শুভেন্দুর অনুপস্থিতি অন্য মাত্রা দিয়েছে
রাজ্য রাজনীতিতে এখন জল্পনা, মুকুল রায় একা নন, তিনি বেশ কিছু বিধায়ক নিয়ে দলবদল করতে পারেন। তা নিয়েই চর্চা শুরু হয়েছে। মুকুল যদি তৃণমূলে ফিরে যান সত্যিই, বিজেপি ফের বিরাট ধাক্কা খাবে। মুকুলের সঙ্গে আবার প্রথম পরিষদীয় বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি অন্য মাত্রা দিয়েছে।












Click it and Unblock the Notifications