বিজেপিতে গুরুত্ব বাড়ছে মুকুল, শোভনের! নতুন পদের নাম নিয়ে নয়া জল্পনা

বিজেপিতে গুরুত্ব বাড়ছে মুকুল, শোভনের! নতুন পদের নাম নিয়ে জল্পনা

২০২১-এ পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ এবং কঠিন রাজনৈতিক লড়াই। তার আগেই নিজেদের ঘর গোছাতে চায় বঙ্গ বিজেপি। সেদিকে লক্ষ্য রেখেই মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায় বিশেষ গুরুত্ব পেতে চলেছেন বলে সূত্রের খবর। তাঁদের দুজনকেই নতুন পদ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

বিজেপিতে নতুন পদ পাচ্ছেন মুকুল রায়

বিজেপিতে নতুন পদ পাচ্ছেন মুকুল রায়

প্রায় ৩ বছর হল তিনি বিজেপিতে এসেছেন। এরমধ্যে ২০১৯-এর নির্বাচনে নিজের ক্ষমতা বিজেপির কেন্দ্রীয় নেতাদের দেখিয়েছেন মুকুল রায়। বদলে গুরুত্বপূর্ণ পদ এখনও অধরা। সূত্রের খবর অনুযায়ী, খুব শিগগিরই নতুন পদ দেওয়া হবে মুকুল রায়কে। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হবে। সঙ্গে থাকবে রাজ্যের নির্বাচনী কমিটির দায়িত্ব।

 পদ পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়

পদ পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়

অনেক টালবাহানার শেষে বিজেপিতেই থেকে যেতে মনস্থির করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে, এমন খবর রটার পরেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অরবিন্দ মেনন। তারপরেই বিজেপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপি শিক্ষা সেলে কোনও পদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

 ১০ সেপ্টেম্বরের পর ঘোষণার সম্ভাবনা

১০ সেপ্টেম্বরের পর ঘোষণার সম্ভাবনা

সূত্রের খবর অনুযায়ী ১০ সেপ্টেম্বরের পর যে কোনও দিন মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায়ের পদ প্রাপ্তির কথা ঘোষণা করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ইতিমধ্যেই দিল্লির বার্তা দিলীপ ঘোষকে

ইতিমধ্যেই দিল্লির বার্তা দিলীপ ঘোষকে

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাংগঠনিক কাজে জেলায় ঘুরছেন কৈলাশ বিজয়বর্গীয়। ৪ সেপ্টেম্বর তিনি গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে অংশ নিয়ে মুকুল রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। যাতে অনেকেই মনে করছে যেদিনই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যা বার্তা দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+