কৌশলী পিকে আর চাণক্য মুকুল হবেন তৃণমূলের জোড়া ফলা, ২৪-এর পরিকল্পনা মমতার

কৌশলী পিকে আর চাণক্য মুকুল হবেন জোড়া ফলা, ২৪-এর আগে মাস্টারস্ট্রোক তৃণমূলের

একুশের যুদ্ধ জিতে ২০২৪-এর লোকসভাকে পাখির চোখ করেছে তৃণমূল। তিন বছর আগে থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে তাঁরা বিরোধী ঐক্য গঠনের কাজে নিয়োজিত করছেন। এবার মুকুল রায়কেও তাঁরা জাতীয় রাজনীতিতে কাজে লাগাতে উদ্যোগী হলেন।

একসঙ্গে ময়দানে প্রশান্ত কিশোর-মুকুল রায়

একসঙ্গে ময়দানে প্রশান্ত কিশোর-মুকুল রায়

তৃণমূল টার্গেট ফিক্সড করেছে, ভিনরাজ্যে সংগঠন বাড়ানোর জন্য। এর আগে মুকুল রায়ের নেতৃত্বে সেই কাজ শুরু করেছিল তৃণমূল। ফলে কিছু যোগাযোগ মুকুল রায়ের রয়েছে। সেই যোগাযোগ কাজে লাগানোর পাশাপাশি তৃণমূল চাইছে মুকুল রায়ের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে কাজে লাগাতে। ভোট কৌশলী আর বঙ্গ রাজনীতির চাণক্যকে একসঙ্গে ময়দানে নামিয়ে মাস্টারস্ট্রোক দেওয়াই তৃণমূলের লক্ষ্য।

বঙ্গ রাজনীতির চাণক্যকে নিয়ে মাস্টারস্ট্রোক মমতার

বঙ্গ রাজনীতির চাণক্যকে নিয়ে মাস্টারস্ট্রোক মমতার

সেই কারণেই প্রশান্ত কিশোরকে আগে থেকেই জাতীয় রাজনীতিতে ক্ষেত্র প্রস্তুত করার কাজে লাগিয়েছে তৃণমূল। এবার বঙ্গ রাজনীতির চাণক্যকে দিয়ে মাস্টারস্ট্রোক দেওয়া শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বাদল অধিবেশনে তার গৌরচন্দ্রিকা করতে মুকুল রায়কে সঙ্গে নিয়ে দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লি থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্য টার্গেট

দিল্লি থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্য টার্গেট

তার আগে ২০২৪-এর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দেশজুড়ে একুশে জুলাই পালনের সঙ্কল্প নিয়েছে। জাতীয় রাজধানী দিল্লি থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্যগুলি তৃণমূলের সফট টার্গেট হয়ে উঠেছে। ত্রিপুরা-অসম থেকে শুরু করে বাদ নেই মোদী-শাহের রাজ্য গুজরাট বা যোগী রাজ্য উত্তরপ্রদেশ।

একুশে জুলাইয়ের শহিদ দিবস বাংলা ছাড়িয়ে দেশে

একুশে জুলাইয়ের শহিদ দিবস বাংলা ছাড়িয়ে দেশে

গুজরাটে মোট ৩২ জায়গায় একুশে জুলাই জায়ান্ট স্ক্রিন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। বাংলায় মোদী-শাহদের প্ল্যান ভেস্তে দেওয়ার পর এবার ঘরে ঢুকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল। তৃণমূল এবার পরিকল্পনা করেছে, একুশে জুলাইয়ের শহিদ দিবসকে বাংলা ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দিতে।

দিল্লির মসনদ দখলে কোমর বেঁধেই নামছেন মমতা

দিল্লির মসনদ দখলে কোমর বেঁধেই নামছেন মমতা

একুশে জুলাই পালন করে জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের বার্তা দিতে চলেছে তৃণমূল। বিরোধী ঐক্যকে শান দিতে এবার নতুন প্রয়াস নিয়েছেন মমতা। কালবিলম্ব না করে জাতীয় রাজনীতিতে এবার খেলা শুরু করে দিতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে বাংলার খেলা হবে স্লোগানের হিন্দি রূপান্তরও হচ্ছে। দিল্লির মসনদ দখলে কোমর বেঁধেই নামছেন মমতা।

পিকের পর মুকুলকে পেয়ে তৃণমূল আরও শক্তিশালী

পিকের পর মুকুলকে পেয়ে তৃণমূল আরও শক্তিশালী

তৃণমূল একুশের বিধানসভা জিতে ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে অন্য রাজ্যে সংগঠন বাড়াতে উদ্যোগী তৃণমূল। ইত্যবসরে মুকুল রায় ফিরে এসেছেন তৃণমূলে। ফলে পিকের পর মুকুল রায়কে পেয়ে তৃণমূল শক্তিশালী হয়ে উঠেছে আরও।

পিকে-অভিষেকের পর মমতা-মুকুল জুটিও আসরে

পিকে-অভিষেকের পর মমতা-মুকুল জুটিও আসরে

তৃণমূল পরিকল্পনা নিয়েছে একুশে জুলাই থেকে সারা দেশে ছড়িয়ে পড়তে। একুশে জুলাই একযোগে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনা যাবে ভার্চুয়ালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোররা ক্ষেত্র তৈরি করেছেন আগে থেকেই। এবার মুকুলকে নিয়ে আসরে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের পুরনো জুটিকে দেখা যাবে দিল্লির রাজনীতিতে

ফের পুরনো জুটিকে দেখা যাবে দিল্লির রাজনীতিতে

আসন্ন বাদল অধিবেশন চলাকালীন ২০২৪ লোকসভা ভোটে বিরোধী ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। এবার তাঁর দিল্লি সফরে সঙ্গী হতে চলেছেন মুকুল রায়। ফের পুরনো জুটিকে দেখা যাবে একসঙ্গে দিল্লির রাজনীতিতে। বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করতে প্রশান্ত কিশোর ও মুকুল রায়দের নিয়ে তৃণমূল ময়দানে নামাচ্ছে।

মমতার দিল্লি সফরে উপস্থিত থাকবেন মুকুল রায়ও

মমতার দিল্লি সফরে উপস্থিত থাকবেন মুকুল রায়ও

তৃণমূল পরিকল্পনা তৈরি করেই রেখেছে। ভোট কৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলের জন্য ক্ষেত্র তৈরি করছেন। তারপর সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাবেন। বাদ অধিবেশন চলাকালীন দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় উপস্থিত থাকবেন মুকুল রায়ও।

প্রশান্ত কিশোর তো আছেনই, মুকুলকেও চান মমতা

প্রশান্ত কিশোর তো আছেনই, মুকুলকেও চান মমতা

তৃণমূল একুশের নির্বাচনে জেতার পর পাখির চোখ করছে ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদী শাসনের অবসান ঘটাতে। সেই লক্ষ্যে ভিনরাজ্যে সংগঠন বিস্তারে নেমেছে তৃণমূল। একইসঙ্গে বিরোধী ঐক্য গড়ে তুলতেও জোর দিয়েছেন মমতা। ভিনরাজ্যের সংগঠনে যেমন অভিষেকের সঙ্গে মুকুল রায়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে তৃণমূল, তেমনই বিরোধী ঐক্য গঠনেও মুকুল রায়কে কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশান্ত কিশোর তো কৌশ নিরূপণে আছেনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+