বিজেপি আড়াআড়ি দু-ভাগ! মনিরুল-কাণ্ডে স্পষ্ট হচ্ছে মুকুল-দিলীপের বিভাজন
তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দলে নিয়ে বিজেপি পড়েছে বিরাট বিপাকে। না পারছে ঘিটতে, না পারছে উগরাতে।
তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দলে নিয়ে বিজেপি পড়েছে বিরাট বিপাকে। না পারছে ঘিটতে, না পারছে উগরাতে। এই অবস্থায় মনিরুল ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ঠিকই, কিন্তু রাজ্য বিজেপি যে এই ইস্যুতে দুভাগ হয়ে গিয়েছে, সেই বিভাজন স্পষ্ট। লোকসভায় বিরাট জয় পাওয়ার পরও বারবার মুকুল রায় ও দিলীপ ঘোষ শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে।

মুকুল রায় যে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দলে যোগদান করাচ্ছেন এমন কোনও খবর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ছিল না। দিলীপ শুধু জানতেন, মনিরুল বিজেপিতে যোগদান করতে পারেন। কিন্তু তা যে ওইদিনই যোগ দিচ্ছেন তিনি, তা জানানো হয়নি দলের রাজ্য সভাপতিকেই।
একা দিলীপ নন, জানত না সংঘও। মুকুল রায়ের এই রাজনীতিতে সংঘ ঘোর অসন্তোষ প্রকাশ করেছেন। বিজেপিতে যোগদানের পর মনিরুলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে সংঘ। বিজেপিও তাঁকে নিয়ে দুভাগে বিভক্ত। মুকুল রায়ের গোষ্ঠী ছাড়া তাঁকে নিয়ে কেউ খুশি নন। কেউ মনিরুলের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, কেউ সরাসরি বিরোধিতা করছেন।
মনিরুল বিজেপিতে যোগদানের পর বীরভূমে তো বটেই রাজ্যজুড়ে ক্ষোভ দানা বেঁধেছে। বিক্ষোভ চলছে দফায় দফায়। সোশ্যাল মিডিয়াও তোলপাড় মনিরুল-কাণ্ডে। মুকুল রায় ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় শিবিরের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপিরই একাংশ।












Click it and Unblock the Notifications