একা মুকুলে রক্ষা নেই, অর্জুন দোসর! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক

একা মুকুলে রক্ষা নেই, অর্জুন দোসর। অর্জুন দোসর হতেই তৃণমূলের ভাঙন ধরে গেল উত্তর ২৪ পরগনা জেলায়। বিজেপির ধাক্কায় টলমল হতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

একা মুকুলে রক্ষা নেই, অর্জুন দোসর। অর্জুন দোসর হতেই তৃণমূলের ভাঙন ধরে গেল উত্তর ২৪ পরগনা জেলায়। বিজেপির ধাক্কায় টলমল হতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলায় অর্জুন ও মুকুলের মোক্ষম থাবায় একইসঙ্গে পাঁচ পুরসভা হাতছাড়া হতে চলল। মুকুলের দাবি, পাঁচ পুরসভার সিংহভাগ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে।

চার পুরসভার ৫০ কাউন্সিলর বিজেপিতে

চার পুরসভার ৫০ কাউন্সিলর বিজেপিতে

লোকসভা ভোটের পরই ভাঙন ধরেছে তৃণমূলে। মুকুল-পুত্র শুভ্রাংশুকে বহিষ্কার করার পরই মুকুল রায় হুঙ্কার ছেড়েছিলেন তৃণমূলের নাম ও নিশান কিছু রাখবেন না উত্তর ২৪ পরগনা জেলায়। সেইমতোই শুভ্রাংশুর সঙ্গে চার পুরসভার প্রায় ৫০ জন কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। এর ফলে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও কল্যাণী পুরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।

ভাটপাড়া পুরসভাতেও সংখ্যায় এগিয়ে বিজেপি

ভাটপাড়া পুরসভাতেও সংখ্যায় এগিয়ে বিজেপি

এদিকে অর্জুন সিংয়ের হাত ধরে ভাটপাড়া পুরসভার আরও ৮ জন কাউন্সিলর এদিন যোগ দেন বিজেপিতে। এর ফলে ভাটপাড়া পুরসভায় বিজেপির পক্ষে সদস্য সংখ্যা হল ১৯। আগেই ১১ জন কাউন্সিলর যোগ দিয়েছিলেন বিজেপিতে। ৩৫ আসন বিশিষ্ট পুরসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি।

শীঘ্রই পাঁচ পুরসভায় অনাস্থা আনবে বিজেপি

শীঘ্রই পাঁচ পুরসভায় অনাস্থা আনবে বিজেপি

মুকুল রায় জানান, এদিন শুভ্রাংশু-সহ তিন বিধায়কের সঙ্গে চার পুরসভার ৫০ জনেরও বেশি সাংসদও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ভাটপাড়ায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন ৮ কাউন্সিলর। এর ফলে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে পাঁচ পুরসভা। শীঘ্রই পাঁচ পুরসভায় অনাস্থা আনবে বিজেপি।

সোমবারই পূর্বাভাস ছিল, মঙ্গলে যোগদান

সোমবারই পূর্বাভাস ছিল, মঙ্গলে যোগদান

শুভ্রাংশু সোমবারই জানিয়েছিলেন, কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার ২৯ জন কাউন্সিলর দিল্লি এসেছেন তাঁর সঙ্গে। কাঁচরাপাড়ার ১৬ জন ও হালিশহরের ১৩ জন তাঁর সঙ্গে দল পরিবর্তন করতে চলেছে। এছাড়া নৈহাটি ও কল্যাণী পুরসভার আরও অনেকে এসেছেন বলে জানান শুভ্রাংশু। এদিন মুকুল রায় বলেন, চার পুরসভায় মোট ৫০ জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে।

রাজ্যে প্রথম কোনও পুরসভা বিজেপির

রাজ্যে প্রথম কোনও পুরসভা বিজেপির

মঙ্গলবার এই দলবদলের পর রাজ্যে প্রথম কোনও পুরসভা হাতে আসতে পারে বিজেপির। আটঘাট বেঁধেই যে তৃণমূলকে ভাঙতে নেমেছেন মুকুল রায়, তা এদিনের যোগদান পর্বের পর বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, এটা সবে শুরু দফায় দফায় যোগদান করানো হবে। ১ ও ২ জুন আরও কয়েকজন বিধায়ক ও কাউন্সিলর যোগ দেবেন। অনেক পঞ্চায়েত প্রধানও যোগাযগে করছে বিজেপির সঙ্গে। তাঁরাও আসবেন। এদিন তৃণমূলকে ২০২১-এর আগেই নিঃশেষ করে দেওয়ার হুঙ্কার ছাড়েন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+