বিজেপির ২০ নেতাকে ফাঁসাতে চক্রান্ত মমতার সরকারের! মুকুল রায় দিলেন নাম, সঙ্গে 'প্রমাণ'
বিজেপির ২০ নেতাকে ফাঁসাতে চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন কলকাতায় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। পুলিশকে ইতিমধ্যেই সক্রিয় হতে বলা হয়েছে বলে অভিযোগ।
বিজেপির ২০ নেতাকে ফাঁসাতে চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন কলকাতায় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। পুলিশকে ইতিমধ্যেই সক্রিয় হতে বলা হয়েছে বলে অভিযোগ। এসম্পর্কে একটি নির্দেশিকা এদিন প্রকাশ করেন মুকুল রায়। তবে সেই নির্দেশিকার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলির।

ফের বিস্ফোর মুকুল রায়। দলের ২০ নেতাকে ফাঁসাতে চক্রান্তের অভিযোগ করেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এই .সম্পর্কে একটি নির্দেশিকা এদিন বিজেপির তরফ থেকে সাংবাদিকদের দেওয়া হয়। সেই তালিকায় প্রথম নাম দিলীপ ঘোষের। তালিকায় মুকুল রায়ের নামও রয়েছে। এছাড়াও নাম রয়েছে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলি, এমন কী ভারতী ঘোষেরও।

যদিও এই নির্দেশিকায় নেতা নেত্রীদের নাম উল্লেখ করে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে এঁদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা, হলে কোন অবস্থায় আছে, কোনও ভিডিও প্রমাণ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications