মুকুলের ‘চালে’ই কি ঘুরল খেলা, মমতা-সাক্ষাতের ২৪ ঘণ্টা মধ্যেই অন্য সুর বিধায়কদের

মুকুলের ‘চালে’ই ঘুরল খেলা, মমতা-সাক্ষাতের ২৪ ঘণ্টা পরেই অন্য সুর বিধায়কদের

হঠাৎই উল্টো দিকে হাওয়া বইতে শুরু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে বিজেপিতে যাওয়া দুই বিধায়কের সাক্ষাতের পর থেকেই তাঁদের ঘরওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ঠিক তখনই ডিফেন্স সামলাতে ময়দানে নেমে পড়লেন মুকুল রায়। এক ফোনে তিনিই কি হাওয়া ঘুরিয়ে দিলেন। মঙ্গলবার কিন্তু দুই বিধায়কের গলায় অন্য সুর শোনা গেল!

বৈঠকের পরই এসেছিল মুকুল রায়ের ফোন

বৈঠকের পরই এসেছিল মুকুল রায়ের ফোন

নোয়াপাডার সুনীল সিং ও বনগাঁর বিশ্বজিৎ দাস সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরনোর পরই এসেছিল মুকুল রায়ের ফোন। তারপর তড়িঘড়ি হেস্টিংস অফিসে তাঁদের ডেকে পাঠানো হয়েছিল। তাঁরা কৈলাশ-মুকুলের মুখোমুখি হয়েছিলেন। এরপর আবার সংবর্ধনাও দেওয়া হল তাঁদের।

মুকুলের টোটকার পর বিজেপির সুরেই সুর

মুকুলের টোটকার পর বিজেপির সুরেই সুর

মুকুল রায়ের টোটকার পর আবার বিজেপির সুরেই সুর মেলালেন দুই বেসুরো নেতা। এদিন রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছিল সুনীল ও বিশ্বজিৎকে। দুজনেই রাজ্য সরকারের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন। এবং সেইসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন দুই নেতা, তাঁরা বিজেপিতেই আছেন, ফলে তাঁদের নিরাপত্তা লাগবে না।

মুকুল-কৈলাশের পেপ-টকে ফের সঠিক পথে

মুকুল-কৈলাশের পেপ-টকে ফের সঠিক পথে

সুনীল ও বিশ্বজিৎ উভয়েই বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন। তারপর মুকুল-কৈলাশের পেপ-টকে ফের সঠিক পথে ফিরেছেন বেসুরো বিধায়করা। কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুলে রায়ের সঙ্গে তাঁদের কী কথা হয়েছে তা নিয়ে কেউ মুখ খোলেননি। বিধায়করা বলছেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সংবর্ধনার পর এদিন রাজ্যের নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় ২০ মিনিট

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় ২০ মিনিট

বিধানসভা অধিবেশনের শেষদিনে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় ২০ মিনিট কথা বলেন। সেইসময় ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন। এই বৈঠকের খবরে বিজেপি নড়চড়ে বসে। এরপর তৎপর হন মুকুল রায়। তিনি ফোন করে তলব করেন বিজেপির অফিসে।

মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বৈঠক নিয়ে দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বৈঠক নিয়ে দিলীপ ঘোষ

এদিক দুই বিধায়ক সুনীল সিং ও বিশ্বজিৎ দাসের মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বৈঠকের পর দিলীপ ঘোষ বলেন, ওঁরা দলকে জানিয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এলাকা উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে যান তাঁরা। বিজেপির দুই নেতা যা করেছেন, তা সৌজন্য দেখিয়েই। এর বেশি কিছু নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+