মুকুল কি শেষে তৃণমূল কংগ্রেসেই ফিরবেন! একুশের আগে নয়া পদক্ষেপে জোর জল্পনা

মুকুল তৃণমূলে ফিরবেন নাকি বিজেপির শক্তি বাড়বেন, নয়া পদক্ষেপে জোর জল্পনা

এক তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে বৈঠকের পর মুকুল রায়কে নিয়ে জল্পনার পারদ করোনার আবহকেও ছাপিয়ে গিয়েছিল। তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা এমন জায়গায় পৌঁছেছিল যে, মুকুল রায়কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলতে হয়েছিল তিনি বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। আবারও সেই তৃণমূল নেতার বাড়িতে এসে বিতর্কে মুকুল রায়।

অনুব্রত গড়ে ঘাঁটি, জল্পনা শুরু মুকুলকে নিয়ে

অনুব্রত গড়ে ঘাঁটি, জল্পনা শুরু মুকুলকে নিয়ে

বীরভূমের নলহাটিতে তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। মুকুল রায় কি তবে তৃণমূলেই ফিরতে চলেছেন, নাকি বিজেপিকে আরও শক্তপোক্ত করতে অনুব্রত গড়ে ঘাঁটি গাড়তে চলেছেন। জল্পনার পারদ ফের চড়তে শুরু করেছে মুকুলের এই নয়া পদক্ষেপ নিয়ে।

সব্যসাচীর বাড়িতে লুচি-আলুর দমের মতোই পদক্ষেপ

সব্যসাচীর বাড়িতে লুচি-আলুর দমের মতোই পদক্ষেপ

হঠাৎ কেন বিজেপি নেতা মুকুল রায় হাজির হলেন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে। বিভাসের বাড়ি লাগোয়া মন্দিরে গিয়ে তিনি পুজো দিলেন। বললেন, তাঁর এই আসা নিতান্তই ব্যক্তগত সম্পর্কের তাগিদে, এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ নেই। ঠিক এমনটাই তিনি বলেছিলেন সব্যসাচীর বাড়িতে লুচি-আলুর দম খেতে যাওয়া নিয়ে।

তৃণমূল নেতার বাড়িতে বিজেপির জয়গান মুকুলের

তৃণমূল নেতার বাড়িতে বিজেপির জয়গান মুকুলের

বীরভূমের নলহাটি ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারী আমন্ত্রণ জানিয়েছিলেন মুকুল রায়কে। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে মুকুল রায় হাজির হন তৃণমূল নেতার বাড়ি লাগোয়া মন্দিরে। এই মন্দিরের পুজোয় অংশগ্রহণ করেন মুকুল রায়। তারপর মুকুল রায় তৃণমূল নেতার বাড়িতে দাঁড়িয়েই বিজেপির জয়গানও গাইলেন। বললেন, ২০২১-এ বিজেপির জয় অবশ্যম্ভাবী।

মানুষের ভালোবাসা আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই আশ্রয়

মানুষের ভালোবাসা আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই আশ্রয়

আর তৃণমূল নেতার আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর বাড়িতে আসা প্রসঙ্গে মুকুল রায় বলেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। রাজনীতির সঙ্গে তৃণমূল নেতা বিভাসের বাড়িতে তাঁর আসার কোনও সম্পর্ক নেই। রাজনীতি রাজনীতির জায়গায়, আর বিভাসের বাড়িতে আসা মানুষের ভালোবাসার তাগিদ আর ঠাকুরের প্রতি শ্রদ্ধায়।

মুকুল রায়ের পদক্ষেপ কোনও রাজনৈতিক প্রেক্ষাপটেই!

মুকুল রায়ের পদক্ষেপ কোনও রাজনৈতিক প্রেক্ষাপটেই!

বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর বাড়িতে এসে মুকুল বলেন, বিভাস আমার পুরনো সঙ্গী। তাই দেখা করতে এসেছি। তবে মুকুলের এই পদক্ষেপ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের যখন আর আটমাস বাকি, মুকুল রায় কোনও রাজনৈতিক প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিভাসের বাড়িতে মুকুলের আসা, তদন্ত করবে তৃণমূল

বিভাসের বাড়িতে মুকুলের আসা, তদন্ত করবে তৃণমূল

মুকুলের আসা প্রসঙ্গে তৃণমূলের বিভাস বলেন, মুকুলদা ব্যক্তিগত সম্পর্কের তাগিদে এসেছেন আমার বাড়িতে। অযথা রাজনৈতিক রং চড়াবেন না। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে দল শুধু এটুকুতেই বসে থাকছে না। দল তদন্ত করবে, প্রয়োজনে ব্যবস্থাও নেবে বলে জানিয়েছে।

তৃণমূল যোগ নিয়ে চর্চার মাঝেই নয়া পদক্ষেপ মুকুলের

তৃণমূল যোগ নিয়ে চর্চার মাঝেই নয়া পদক্ষেপ মুকুলের

রাজনৈতিক মহলে তীব্র জল্পনা হয়েছে, মুকুল রায় বিজেপিতে দীর্ঘদিন সক্রিয় নন। তাঁর তৃণমূল যোগ নিয়ে চর্চা চলছিল কয়েকদিন আগে পর্যন্তও। এখন তিনি আবার তৃণমূল নেতার বাড়িতে এলেন পুজোর অনুষ্ঠানে। তাই রহস্য দানা বেঁধেছে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই নয়া পদক্ষেপ নিয়ে।

জল্পনা আর রহস্য দুই-ই মজুত মুকুলের পদক্ষেপে

জল্পনা আর রহস্য দুই-ই মজুত মুকুলের পদক্ষেপে

মুকুল রায়ের এই তৃণমূল নেতার বাড়িতে আসার দু-রকম মানে হতে পারে। এক, তিনি বিজেপিকে শক্তপোক্ত করতে চাইছেন। তাই অনুব্রত গড়ে তৃণমূল নেতাকে ভাঙিয়ে বিজেপির শক্তিবৃদ্ধি করা তাঁর লক্ষ্য হতে পারে। আর দুই, মুকুল রায় তৃণমূলে আসার সোপান রচনা করতে এই পদক্ষেপ নিতে পারেন। পুরনো সঙ্গীদের সঙ্গে তিনি সম্পর্ক ঝালিয়ে রাখছেন দুই পথ খোলা রেখেই। তাই জল্পনা আর রহস্য দুই-ই মজুত রাজ্য রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+