মুকুল ‘ঝড়’ তুলে দিয়ে এসেছেন দিল্লিতে! একুশে ভোটের আগে 'সরলেন' মোদী-শাহরাও

মুকুল রায় একদিন গিয়েই দিল্লিতে ঝড় তুলে দিয়ে এসেছেন। শুধু কৈলাশ বিজয়বর্গীয় বাড়ির বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি খণ্ডনই নয়, এমন কীর্তি করে এসেছেন, যাতে মোদী-শাহরাও কেঁপে যাবেন।

একদিন গিয়েই দিল্লিতে ঝড় তুলে দিয়ে এসেছেন মুকুল রায় । শুধু কৈলাশ বিজয়বর্গীয় বাড়ির বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি খণ্ডনই নয়, এমন কীর্তি করে এসেছেন, যাতে মোদী-শাহরাও কেঁপে যাবেন একুশের বিধানসভা নির্বাচনের আগে। জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

দিল্লি থেকে ফেরার পরই...

দিল্লি থেকে ফেরার পরই...

অমিত শাহের ডাকে দিল্লি ছুটেছিলেন মুকুল রায়। লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি। বৈঠক শুরুর একদিন আগে দিল্লি ছুটলেও পাঁচ-ছ'দিনের বৈঠক ফেলে একদিন পরেই দিল্লি ছেড়েছেন। তাঁর এই হঠাৎ কলকাতায় ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। বিতর্ক থামাতে চোখের ডাক্তার দেখানোর তত্ত্ব খাঁড়া করেন তিনি।

মুকুলের বাড়ি থেকে উধাও মোদী-শাহের ফ্লেক্স

মুকুলের বাড়ি থেকে উধাও মোদী-শাহের ফ্লেক্স

সেইসব তত্ত্ব উড়িয়ে এখন মাথাচাড়া দিয়েছে মুকুলের দিল্লির বাড়ির বর্তমান অবস্থা। মুকুল রায়ের দিল্লির বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ফ্লেক্স, প্ল্যাকার্ড। মোদী-শাহের ছবি দেওয়া সেই ব্যানার ফ্লেক্স রাতারাতি উধাও হয়ে যাওয়ায় জল্পনার পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে। জাতীয় রাজনীতিতেও উথালপাথাল তৈরি হয়েছে।

চেনা ছবি হঠাৎ বদলে গিয়েছে

চেনা ছবি হঠাৎ বদলে গিয়েছে

১৮১ সাউথ অ্যাভিনিউয়ের সামনের চেনা ছবি হঠাৎ বদলে গিয়েছে। কিন্তু কী এমন হল, যাতে মুকুল রায়ের বাড়ির সামনের ছবি একেবারে পরিবর্তন হয়ে গেন। দিল্লির সাংগঠনিক বৈঠকের মাঝপথে মুকুল কলকাতায় ফিরে যাওয়ার পরই কেন তাঁর বাড়ির সামনে থেকে মোদী-শাহের ফ্লেক্স-ব্যানার সরে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।

মোদী-শাহের ফ্লেক্স, ঝড়ের তত্ত্ব মুকুলের

মোদী-শাহের ফ্লেক্স, ঝড়ের তত্ত্ব মুকুলের

মুকুল রায় ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হয়েছে, সম্প্রতি এক ঝড়ে উড়ে গিয়েছে মোদী-শাহের ব্যানার-ফ্লেক্স। কিন্তু প্রশ্ন উঠেছে দিল্লিতে প্রবল বৃষ্টি হলেও তোমন ঝড় হয়নি, যাতে ফ্লেক্স নষ্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, তবে কি মুকুল রায় ইচ্ছাকৃতই খুলে দিয়েছেন মোদী-শাহের ফ্লেক্স-ব্যানার?

বিজেপি ছাড়ার পরিকল্পনা কি পাকা

বিজেপি ছাড়ার পরিকল্পনা কি পাকা

মুকুল রায় তাঁর কলকাতা ফেরা নিয়ে চোখের সমস্যার কথা সমানে তুলে ধরেচেন। কিন্তু মোদী-শাহের ফ্লেক্স-ব্যানার নিয়ে যুক্তিযুক্ত কিছু জানাতে পারেনি। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি গুরুত্ব হারিয়ে বিজেপি ছাড়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন তিনি? জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+