ভাটপাড়ায় গণ্ডগোলের পিছনে মমতাই! শান্তির জন্য মুকুল দিলেন উপদেশ

ভাটপাড়ায় গণ্ডগোলের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ। ভাটপাড়ায় প্রায় দুমাস ধরে চলা অশান্তিতে কার্যত এই ভাষাতেই মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের সমালোচনা করলেন মুকুল রায়।

ভাটপাড়ায় গণ্ডগোলের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ। ভাটপাড়ায় প্রায় দুমাস ধরে চলা অশান্তিতে কার্যত এই ভাষাতেই মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের সমালোচনা করলেন মুকুল রায়। ভাটপাড়ার জনাদেশ মেনে নিলে সমস্যা হবে না। সূত্রের খবর অনুযায়ী এমনটাও বলেন মুকুল রায়।

ভাটপাড়ায় গণ্ডগোলের পিছনে মমতাই! শান্তির জন্য মুকুল দিলেন উপদেশ

প্রসঙ্গত ১৯ মে দক্ষিণবঙ্গের একাধিক লোকসভা আসনে নির্বাচনের সঙ্গে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন হয়। সেই দিন থেকেই উত্তপ্ত ভাটপাড়া এবং আশপাশের জগদ্দল, কাঁকিনাড়া এলাকা। মুকুল রায় এপ্রসঙ্গে বলেন, ভাটপাড়ায় যেসব ঘটনা ঘটছে, তাতে উস্কানি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশের। এলাকার জনাদেশকে মেনে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন মুকুল রায়।

বিজেপির নেতা মুকুল রায় বলেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং জিতেছেন ২৬ হাজার ভোটে। অন্যদিকে ভাটপাড়া উপনির্বাচনে অর্জুন সিং-এর ছেলে পবন সিং জিতেছেন ৩০ হাজার ভোটে। এই রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চাইছেন না বলে অভিযোগ করেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+