মদের টাকা ঢোকে মমতা আর অভিষেকের ঘরে! পথে আটকে বিস্ফোরক মুকুল-কৈলাশ
এবার কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায় পড়লেন বিক্ষোভের মুখে। নদিয়ার শান্তিপুরে বিষমদ পান করে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন।
এবার কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায় পড়লেন বিক্ষোভের মুখে। নদিয়ার শান্তিপুরে বিষমদ পান করে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়কে ঘিরে বিক্ষোভ দেখান। বিজেপির প্রতিনিধি দলের গাড়ির সামনে শুয়ে পড়ে পথ আটাকানো হয় বলে অভিযোগ।

গো-ব্যাক স্লোগান
শান্তিপুরে বিজেপির প্রতিনিধি দল ঢোকার পরই ওঠে গো-ব্যাক স্লোগান। মুকুল-কৈলাশদের ঢুকতে দেওয়া হয়নি শান্তিপুরের গ্রামে। বাধ্য হয়ে সেখানে থেকেই বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় তোপ দাগতে শুরু করেন তৃণমূলের বিরুদ্ধে। মুকুল রায়ও নিশানা করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাইপোকে।

মমতা-অভিষেকে তোপ
এদিন শান্তিপুরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে কৈলাশ ও মুকুল উভয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই শান্তিপুরে বিষমদে মৃত্যুর দায় নিতে হবে তাঁদেরই।

বিষমদে ক্ষতিপূরণ
এদিন সকালে পরিষদয়ী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষমদে মৃতদের পরিবারের হাতে অনুদান তুলে দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল মৃতদের পরিবারের জন্য। সেই ঘোষণামতো এদিন ১০টি পরিবারকে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

পথে আটক তোপ
এরপরই বিজেপির তরফে শান্তিপুর অভিযান করেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। অভিযোগ, বিজেপির প্রতিনিধিদলকে আটকাতে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করা হয়। যদিও সেই সমস্ত বাধা পেরিয়ে শান্তিপুর পৌঁছে যান। আর সেখানে গ্রামে ঢোকার মুখে প্রতিবাদের মুখে পড়ে কৈলাশ ও মুকুল। সেখান থেকেই তাঁরা গর্জে ওঠেন তৃণমূলের বিরুদ্ধে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications