মমতা ডাহা ফেল! নয়া 'অস্ত্রে' তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে নিশানা মুকুল-দিলীপ-কৈলাশদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। মানুষ আর রাজ্যের তৃণমূল সরকারকে এতটুকু বিশ্বাস করতে পারছে না। এভাবেই মমতাকে টুইট খোঁচা দিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। মানুষ আর রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে এতটুকু বিশ্বাস করতে পারছে না। এভাবেই মমতাকে টুইট খোঁচা দিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি টুইট করে জানালেন মমতার সরকার ডাহা ফেল করোনা মোকাবিলায়। সব বিষয়েই ফেল করেছে এই সরকার।

মমতাকে টুইট নিশানা কৈলাশের

শুক্রবার বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় টুইটে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্য, রেশন ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের ফেরানো- সব দিক দিয়েই ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকার উভয়েই ডাহা ফেল।

বিজেপির নয়া স্লোগান- ‘মমতা ডাহা ফেল'

এখন থেকে মমতার বিরুদ্ধে এবং মমতার সরকারের বিরুদ্ধে নতুন ওই হ্যাশ ট্যাগ ব্যবহার করছে বিজেপি। বিজেপির নয়া স্লোগান- ‘মমতা ডাহা ফেল'। আর তাতেই মাত দিতে চাইছে বিজেপি নেতারা। কৈলাশ বিজয়বর্গীয় থেকে অরবিন্দ মেনন, আর মুকুল রায় থেকে দিলীপ ঘোষ, রাহুল সিনহারা প্রত্যেকের ওই হ্যাশ ট্যাগ ব্যবহার করছেন।

নয়া অস্ত্রে নিশানা দিলীপ-মেননদের

মুকুল রায় ওই হ্যাশট্যাগেই সম্প্রতি মমতার বিরুদ্ধে নিশানা করছেন। তিনি বলেন, মমতা সব কিছুতেই ব্যর্থ, শুধু শখ পূরণ ছাড়া। অরবিন্দ মেনন লিখেছেন, করোনা পরিস্থিতিতে গরিবদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ রাজ্য সরকার। দিলীপ ঘোষ লিখেছেন, বাংলা বাইরে থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়।

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতার সরকার

আবার রাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ এনেছেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় ও অর্জুন সিং। অর্জুন সিং লিখেছেন, রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে এনকাউন্টারের ষড়যন্ত্র করছে। তা রি-টুইট করে মুকুল জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতার সরকার। কৈলাশও ডাহা ফেল মমতা ট্যাগে আইনশৃঙ্খলা ব্যর্থ বলে অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+