বিজেপির সভাপতি প্রশান্ত কিশোরের দালাল! মুকুল রায়ের বিস্ফোরক অভিযোগ অনুব্রত-গড়ে

বিজেপির সভাপতি প্রশান্ত কিশোরের দালাল! মুকুলের বিস্ফোরক অভিযোগ অনুব্রত-গড়ে

বিজেপি এখনও পথ চলা শুরু করতে পারল না বাংলায়, তার আগেই গ্রাস করল গোষ্ঠীকোন্দল। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমেই প্রবল গোষ্ঠী কোন্দলে বিজেপির একটা পক্ষ খোদ জেলা সভাপতিকে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দালাল বলে উল্লেখ করল। বিজেপির এই কোন্দলকে ঘিরে অনুব্রতর গড়ে গেরুয়া-রাজনীতি উত্তাল হয়ে উঠল।

উদ্যোক্তা- দায়িত্ব বঞ্চিত বিজেপির কার্যকর্তাগণ

উদ্যোক্তা- দায়িত্ব বঞ্চিত বিজেপির কার্যকর্তাগণ

সম্প্রতি বীরভূমের রামপুরহাটের কৃষি আইনের সমর্থনে একটি মিছিল হয়। এই মিছিলই বিজেপির কোন্দলকে সামনে নিয়ে আসে। এই মিছিলের ব্যানারে উদ্যোক্তা হিসেবে লেখা ছিল- দায়িত্ব বঞ্চিত বিজেপির কার্যকর্তাগণ। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ ঘোষ, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সত্যেন দাস প্রমুখ।

জেলা সভাপতিকে টেস্ট টিউব বেবি বলে সম্বোধন

জেলা সভাপতিকে টেস্ট টিউব বেবি বলে সম্বোধন

এই মিছিলে বর্তমান সভাপতিদের কাউকেই যোগদান করতে দেখা যায়নি। কৃষি আইনের সমর্থনে এই মিছিল হলেও আসলে এই মিছিল থেকে ক্ষোভ উগরে দেওয়া হয় জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে। বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডলকে নিশানা করে তাঁকে টেস্ট টিউব বেবি বলে সম্বোধন করেন।

পুরনো কর্মীদের সম্মান নেই বিজেপিতে!

পুরনো কর্মীদের সম্মান নেই বিজেপিতে!

সোমনাথ ঘোষ অভিযোগ করেন, বর্তমান জেলা সভাপতি রাজনীতির কিছু বোঝেন না। তিনি জেলা সভাপতি হওয়ার পর ৩৩টি মণ্ডল সভাপতিকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছে না। অগণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়েছে। দলের পুরনো কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। পুরনো কর্মীদের সম্মান নেই।

সভাপতি হিটলারি মানসিকতা নিয়ে দল চালাচ্ছেন

সভাপতি হিটলারি মানসিকতা নিয়ে দল চালাচ্ছেন

জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রামপুরহাট এক নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে পঞ্চায়েতে জিতেছি। আবার লোকসভাতেও একাধিক বুথে লিড এনেছি। তারপরও আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সভাপতি হিটলারি মানসিকতা নিয়ে দল চালাচ্ছেন।

বিজেপির সভাপতি প্রশান্ত কিশোরের দালাল

বিজেপির সভাপতি প্রশান্ত কিশোরের দালাল

মুকুলবাবু আরও বলেন, বিজেপির বর্তমান সভাপতি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দালাল। তিনি দলকে সর্বনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। বিজেপি মনোভাবপন্ন মানুষ তাঁকে ক্ষমা করবে না। এর আগে বিজেপির জেল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আর এক বিজেপি নেতা কালোসোনা মণ্ডলও।

বিজেপির বিক্ষুব্ধদের মিছিল অস্বস্তি ডেকে আনল

বিজেপির বিক্ষুব্ধদের মিছিল অস্বস্তি ডেকে আনল

এদিন প্রকাশ্যে বিজেপির বিক্ষুব্ধদের মিছিল অস্বস্তি ডেকে আনল গেরুয়া শিবিরে। সেইসঙ্গে অশান্তির বীজ বপন হল। বিজেপি জেলা সভাপতিকে পিকের দালাল বলে কটাক্ষের জবাব এড়িয়ে শ্যামাপদ মণ্ডল বলেন, বিজেপির ব্যানারে কারা মিছিল করেছে খোঁজখবর নিয়ে বলব। উল্লেখ্য, বীরভূম বিজেপি প্রায়ই নানা কোন্দলে জড়িয়ে পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+