আমাদের লোকেরা ভোট না দিতে দিলে...! পুরভোটের আগে বিস্ফোরক সৌগত রায়
আমাদের লোকেরা ভোট না দিতে দিলে...! পুরভোটের আগে বিস্ফোরক সৌগত রায়
সামনেই পুরসভা নির্বাচন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের সমস্ত পুরসভাতেই নির্বাচন হবে। তবে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। তৃণমূলের কাছে এই নির্বাচন প্রেস্টিজিয়াস ফাইট। তবে জায়গা ছাড়তে নারাজ বিজেপিও। তবে কলকাতা পুরসভা নির্বাচনের দিকে তাকিয়ে কার্যত মাস্টারস্ট্রোক বামেদের। ইতিমধ্যে একাধিক আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তাঁরা। আর এই পুরভোটের প্রস্তুতির মধ্যেই বোমা ফাটালেন সৌগত রায়।

জবরদস্তি বরদাস্ত নয়!
শেষ পঞ্চায়েত নির্বাচনে কার্যত ভোটের নামে সন্ত্রাস দেখেছিল বাংলার মানুষ। যার ফল পরবর্তীকালে হাতেনাতে পায় শাসকদল তৃণমূল। সেখানে দাঁড়িয়ে বাংলায় পুরভোট। আর তাঁর আগে সাবধানী শাসকদল। আর এই অবস্থায় কার্যত বোমা ফাটালেন দলের বর্ষীয়ান এই সাংসদ। তিনি বলেন, আগামিদিনে সমস্ত পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেখানে কোনও জবরদস্তি করা যাবে না। আলোচনার মাধ্যমেই দল এই সিদ্ধান্ত নিয়েছে বলেও দবি তাঁর। যারা মানবে না তাঁদের নির্বাচন বাতিল করা হবে।

পঞ্চায়েতে অনেকেই জবরদস্তি করেছেন
শুধু তাই নয়, কার্যত এহেন বলতে গিয়ে অনুশোচনাও উঠে আসে সঊগত রায়ের মন্তব্যে। তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে অনেকেই জবরদস্তি করেছেন। যা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। যার ফল তৃণমূল হাতেনাতে পেয়েছে বলেও দাবি সৌগত রায়ের। বলেন, ২০১৯ সালের লোকসভাতে মূল্য চোকাতে হয়েছে। আর তাই তাঁর স্পষ্ট কথা, আমাদের লোকেরা যদি ভোট দিতে না দেয় তাহলে অন্য দলে দেবে। তা তো হতে দিতে পারিনা। ফলে কয়েকটি পুরসভা জেতার থেকে আমাদের কাছে অনেক বেশী গুরুত্বপূর্ণ লোকসভাতে ভালো ফল করা। ফলে এই বিষয়ে তৃণমূল যে কড়া তা বুঝিয়ে দিয়েছেন দমদমের সাংসদ।

স্পষ্ট কীভাবে এতদিন ভোট করিয়েছেন
সৌগত রায়ের এহেন মন্তব্যের পরেই রাজ্য-রাজনীতিতে কার্যত তিব্র বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সৌগতবাবুর কথাতেই স্পষ্ট এতদিন কীভাবে তৃণমূল ভোট করিয়েছে তৃণমূল। এখন বহু নেতাই দেখছি এই বিষয়ে কথা বলছে। অন্য কায়দা নেওয়ার চেষ্টা বলেও দাবি বিজেপির রাজ্য সভাপতি। আগামীদিনে বিজেপি লড়াইয়ের জন্যে প্রস্তুত বলে দাবি বিজেপি নেতার। তাঁর কথায় লড়াই হবে তৃণমূলের সঙ্গে।

সৌগতবাবুর বক্তব্যে সন্দেহ প্রকাশ
এই প্রসঙ্গে অধীর চৌধুরি বলেন, আমি জানি সৌগতবাবু ভদ্রলোক। কিন্তু নতুন প্রজন্মের যারা তৃণমূলে রয়েছেন তাঁরা যে সৌগতবাবুর কথা মানবে তা মনে হয় না।












Click it and Unblock the Notifications