Saugata Roy: 'আড়িয়াদহ গেলে গুলি করে দেব', মধ্যরাতে সৌগত রায়কে ফোনে হুমকি

Saugata Roy: কামারহাটির ডন জয়ন্ত সিংয়ের একের পর এক কুকীর্তির কথা সামনে আসছে। যা নিয়ে সাংসদ-বিধায়কের মধ্যে শুরু হয়েছে জোর তরজা। আর এর মধ্যেই দমদমের তৃণমূল সাংসদকে প্রাণনাশের হুমকি। শুধু তাই নয়, একেবারে তুই-তোকারি করে নোংরা ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।

যা নিয়ে রীতিমত আতঙ্কে সৌগত রায়। ইতিমধ্যে এই ঘটনায় বারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়াকে ফোন করে ঘটনার বিস্তারিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ (Saugata Roy)।

Saugata Roy

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে হঠাত করেই অজ্ঞাত একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। যেখানে আশ্রব্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, জয়ন্ত সিংকে যদি না ছাড়া হয় তাহলে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়।

এমনকি আড়িয়াদহ গেলে গুলি করে দেওয়ারও হুমকি ফোনে তাঁকে দেওয়া হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান তৃণমূল নেতা। যদিও এরপর থেকে ওই ফোন নম্বরে আর যোগাযোগ করতে পারেননি তিনি।

মাঝ রাতে এই ঘটনায় রীতিমত আতঙ্কিত তৃণমূল সাংসদ। যদিও নিরাপত্তায় বাড়তি রক্ষীর জন্য আবেদন করবেন না বলেই জানিয়েছেন। তাঁর কথায়, জয়ন্ত সিংয়ের একের পর এক কীর্তির পিছনে পুলিশের একাংশই দায়ী। অন্যদিকে জয়ন্ত সিংয়ের একের পর এক কেলেঙ্কারি সামনে আসতেই চাপে কামারহাটির বিধায়ক মদন মিত্রও।

যদিও তিনি নিজেও আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন। তাঁর কথায়, এদেরকে সামনে রেখে পুলিশই গুলি করিয়ে দেবে। বলবে মদন মিত্রের জন্য ধরতে হচ্ছে। এই অবস্থায় ভবানীপুর চলে যাওয়ারও কথা বলেন তৃণমূল বিধায়ক।

বলে রাখা প্রয়োজন, তালতলা ক্লাবের ভিতরে উইকেট দিয়ে পেটানো হয় একজনকে। তিনি তরুণ না কী তরুণী? তাই নিয়ে যথেষ্ট চর্চা চলছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ওই ঘটনায় এখনও অবধি ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

জয়ন্তের অন্যতম সহযোগী সুমনকে এবার গ্রেফতার করা হয়েছে। নতুন ভাইরাল ভিডিও'তে দেখা যাচ্ছে, ক্লাবের ভেতরে একজনকে ঝুলিয়ে উইকেট দিয়ে পেটানো হচ্ছে। ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিংয়ের দলবদল। এমনকি আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে তীব্র অস্বস্তিতে শাসকদল তৃণমূল। তবে ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করে দেখেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+