বুধবার ফের সিআইডি দফতরে ঋতব্রত, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
বুধবার ফের ভবানীভবনে তলব করা হয়েছে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বালুরগাটের তরুণী নম্রতা দত্তের করা সহবাস মামলায় মঙ্গলবার প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয় তাঁকে।
বুধবার ফের ভবানীভবনে তলব করা হয়েছে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বালুরগাটের তরুণী নম্রতা দত্তের করা সহবাস মামলায় মঙ্গলবার প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয় তাঁকে।

বক্তব্যে সাবলিল। রাজনৈতিক মঞ্চে, টিভি শো কিংবা সংসদে তাঁর প্রমাণ রেখেছেন এই রাজ্যসভার সাংসদ। সিপিএমের টিকিটে রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেও, এখন সেই দল থেকে বহিষ্কৃত। শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে কথা তলছে তাঁর। বিজেপির রাজ্য সভাপতিও বলেছেন, কেচ্ছা মিটিয়ে আসলে দলে স্বাগত। সূত্রের খবর, এহেন সাংসদকেই কিনা সিআইডির প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার জল খেতে হয়েছে। সিআইডির করা অনেক প্রশ্নের উত্তরে তিনি গোয়েন্দাদের সন্তুষ্ট করতে পারেননি। ফলে তাঁকে বুধবার ফের তলব করা হয়েছে ভবানীভবনে।
আইনজীবীর দেওয়া কথা মতো মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঋতব্রত হাজির হয়েছিলেন ভবানীভবনে। বেরিয়ে যান সাড়ে ছটা নাগাদ। বেরনোর সময় তিনি বলেন, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। তবে সিআইডিকে তদন্তে সাহায্যের কথা জানিয়েছেন সিপিএম নেতাদের কথা 'পচে যাওয়া' ছেলে।
অক্টোবরে বালুরঘাট থানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা দায়ের করেছিলেন তরুণী নম্রতা দত্ত। এই মামলা দায়েরের পর থেকে ফেরার ছিলেন ঋতব্রত। তাঁর কসবার বাড়িতে গিয়ে নোটিসও দেয় সিআইডি। সূত্রের খবর, সিআইডি জেরায়, নম্রতার সঙ্গে নেদারল্যান্ডসহ একাধিক জায়গায় শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে তিনি কোথায় ছিলেন, কার আশ্রয়ে ছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ ছিল, কোন কোন জায়গায় ছিলেন, এইসব প্রশ্নের মুখে পড়তে হয় ঋতব্রতকে।
এদিকে, নম্রতা দত্তকে ফোন করে হুমকির অভিযোগ অভিযুক্ত মুকুল রায় ঘনিষ্ঠ চিকিৎসক অর্চনা মজুমদারকেও একদফা জেরা করেছে সিআইডি। তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেনি সিআইডি। গ্রেফতারির আশঙ্কায় অর্চনা মজুমদার আগে থেকেই হাইকোর্টে জামিনের আবেদন করে রেখেছেন। সূত্রের খবর, প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে সিআইডি।












Click it and Unblock the Notifications