পঞ্চায়েত নির্বাচনের আগেই দল পাচ্ছেন ঋতব্রত! দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতে জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্তমানে নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে দিল্লির সাউথ অ্যাভিনিউ-এর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে দেখা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্তমানে নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে দিল্লির সাউথ অ্যাভিনিউ-এর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে দেখা করেন তিনি। এর আগে দিনের বেলায় সংসদের সেন্ট্রাল হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল বহিষ্কৃত সিপিএম সাংসদকে।

দিল্লিতে অমিত মিত্রকে নিগ্রহের অভিযোগ অতীত। সংসদে বিভিন্ন বক্তব্যে রাজ্যের শাসকদলের প্রশংসার পর এবার নতুন কিছু চিন্তায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর দলবিহীন ঋতব্রত সঙ্গে দল যুক্ত হওয়ার সম্ভাবনা। মমতার সঙ্গে সাক্ষাতের পর অবশ্য ঋতব্রত বলেছেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি এসেছিলেন। তাই প্রণাম করতে এসেছিলাম। সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎকার বলেই বর্ণনা করেছেন ঋতব্রত।

তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঋতব্রতর প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে কথা হয়েছে। দুই রাজনীতিবিদের আলোচনায় যে রাজনীতি আসবেই, আর সেটা না হয়ে উপায় নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার সন্ধেয় সাউথ অ্যাভিনিউ-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের আগে দিনের বেলায় সংসদের সেন্ট্রাল হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ঋতব্রত। তৃণমূলের অপর এক সাংসদও সেখানে ছিলেন বলে জানা গিয়েছে। এর আগে অভিষেক এবং ঋতব্রতকে দীর্ঘক্ষণ প্রকাশ্যে এভাবে কথা বলতে দেখা যায়নি। ফলে ঋতব্রত-র সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে নতুন একটা দিক নিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

পঞ্চায়েত নির্বাচনের আগেই সুবক্তা ঋতব্রতকে তৃণমূলের মঞ্চে কবে দেখতে পাওয়া যায়, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। যদিও এর আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে সিপিএম থেকে বহিষ্কারের পর মুকুল রায়ের সঙ্গে ঋতব্রত-র যোগাযোগের কথা সামনে এসেছিল। তবে পরবর্তী সময়ে তা নিয়ে আর প্রশ্ন উঠেনি।
গত কয়েক মাসে সংসদে বিভিন্ন সময়ে মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমন কি তৃণমূলের সুরেই সুর মেলাতে দেখা গিয়েছে এক সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের এই নেতাকে।












Click it and Unblock the Notifications