Jadavpur University Student Death: যাদবপুর কাণ্ডে এবার হাইকোর্টে তৃণমূল, জনস্বার্থ মামলা দায়ের

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় আরও একটি জনস্বার্থ মামলা দােয়র। এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও ছাত্র মৃত্যুর ঘটনায় এবার তৃণমূলের তরফে জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন। তার বক্তব্য যাদবপুরে কোনো প্রশাসন নেই।বিশ্ববিদ্যালয়ের কোথাও সিসিটিভি নেই।

Jadavpur University Student Death

বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা অবাধ প্রবেশ করে যেন টুরিস্টদের জায়গা। বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলে। বিশ্ববিদ্যালয়টা যেন যা খুশি করার জায়গায় পরিনত হয়েছে। মাদক দ্রব্য, ড্রাগের ব্যাবহার চলে অবাধে। এই প্রতিষ্ঠান যাতে সুষ্ঠু ভাবে পরিচালিত হয় তারজন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

রাজ্যপাল উপাচার্য, সহ উপাচার্য নিয়োগ করছেন না ইচ্ছে করে। সেই জন্য রাজ্যপালকেও মামলায় পার্টি করা হয়েছে। মামলাকারী সুদীপ রাহা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। এদিকে আগেও এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেিছলেন। তাতে যাদবপুরে অ্যান্টি ব়্যাগিং বিধি কার্যকর করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+