ভাটপাড়ায় বোমার ঘায়ে মৃত্যু বিজেপি কর্মীর, তৃণমূলকে নিশানা অর্জুন সিং-এর

ভাটপাড়ায় বোমার ঘায়ে মৃত্যু বিজেপি কর্মীর, তৃণমূলকে নিশানা অর্জুন সিং-এর

ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (bjp)। বোমার আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সাংসদ অর্জুন সিং (arjun singh) মৃত ব্যক্তিকে বিজেপির কর্মী বলে দাবি করেছেন। তৃণমূলের( trinamool congress) বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। এদিন দুপুরে মুক্তারপুর শ্মশানঘাট এলাকায় বোমাবাজি শুরু হয়। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দুপুরে হামলার অভিযোগ

দুপুরে হামলার অভিযোগ

মৃত ব্যক্তির নাম জয়প্রকাশ যাদব বলে জানা গিয়েছে। ভাটপাড়ার ওই যুবক স্থানীয়ভাবে বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ভাটপাড়ার মুক্তারপুর শ্মশানঘাট এলাকায় দুষ্কৃতীরা জয়প্রকাশ যাদবকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়ে। বোমার ঘায়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। সঙ্গে থাকা ওই যুবকের মাও গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে জয়প্রকাশ যাদবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে অর্জুন সিং

খবর পেয়েই ঘটনাস্থলে অর্জুন সিং

খবর পেয়েই ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, টুনটুন, লালন সিং এবং চন্দন সিং বোমা ছুঁড়েছে। খুনের উদ্দেশেই এই হামলা বলে অভিযোগ করেন তিনি। অর্জুন সিং বলেন, বাংলায় কী হচ্ছে সবাই বুঝতে পারছে। প্রকাশ্যে গুণ্ডাগিরি চলার অভিযোগ তিনি করেন। তিনি আরও বলেন, বাংলার মানুষ আর বাঁচতে পারবে না।

সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ

সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ

এই খুনের ঘটনায় অর্জুন সিং তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে তৃণমূলের গুণ্ডারা বোমা মারছে। তিনি কটাক্ষ করে বলেন, গুণ্ডাদের জন্য লকডাউন নেই। পুরো বিষয়টি তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলেও সংবাদ মাধ্যমকে জানান।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

যদিও অর্জুন সিং-এর অভিযোগ উড়িয়ে দিয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। জয়প্রকাশ যাদবকে তিনি বিজেপি কর্মী মানতে নারাজ। তিনি দাবি করেন, ওই যুবক কোনও দল করতেন না। তাঁকে বোমা মারতে গিয়ে বিজেপি কর্মীর হাত উড়ে গিয়েছে বলেও দাবি করেন পার্থ ভৌমিক। তাঁর আরও অভিযোগ স্থানীয় একটি বিয়েবাড়িতেও বোমা মেরেছে অর্জুন সিং-এর দলবল। তিনি আরও বলেন, ব্যারাকপুরে তৃণমূল জিতেছে সেখানে শান্ত। কিন্তু ভাটপাড়ায় বিজেপি জিতলেও, সেখানে রোজ অশান্তি হচ্ছে। অর্জুন সিং-এর মস্তানি বেশিদিন চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+