মুক্তি পেল 'দ্য রয়্যাল বেঙ্গল টাইগার'-এর ট্রেলার

ছবির চিত্রনাট্য লিখেছেন নীরজ পাণ্ডে ও রাজেশ গঙ্গোপাধ্যায়। স্পেশ্যাল ২৬, ওয়েডনেস ডে-র মতো ছবিতে চিত্রনাট্য লিখেছেন নীরজ।
এই ছবির হাত ধরেই টলিউডে ঢুকে পড়ল ভায়াকম১৮ মোশন পিকচার্স
ছবিতে মধ্যবিত্ত ছাপোষা এক বাঙালির ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। যিনি পাল্টা জবাব দিতে জানেন না। যার প্রতিবাদের ভাষা জানা নেই। গতানুগতিক জীবনেই ধাতস্থ অভিরূপ বন্দ্যোপাধ্যায়। হঠাৎই তাঁর জীবনে আসে অঞ্জন (জিৎ)। এই অসম বন্ধুত্বে কীভাবে বদলে যায় অভিরূপের জীবন তা নিয়েই এই কাহিনি।
ছবিতে আবির ও জিৎ ছাড়াও অভিনয় করেছেন প্রিয়ঙ্কা সরকার, শ্রদ্ধা দাস, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। চলতি মাসের ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবি বক্স অফিসে ভাল ফল করবে বলে আশা নির্মাতাদের।












Click it and Unblock the Notifications