তাপসের এজেন্ট, কুন্তলের দাবির পরে পাল্টা হুঁশিয়ারি কামদুনীর মৌসুমী কয়ালের
নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল। গতকাল বিস্ফোরক দাবি করেছেন কুন্তল ঘোষ। তার পরেই পাল্টা মৌসুমী কয়াল তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন একেবারেই মিথ্যে কথা বলছেন কুন্তল। তাঁর বিরুদ্ধে এই ভাবে অপপ্রচার করার জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মৌসুমী কয়াল।

মানহানির মামলার হুঁশিয়ারি
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল। গতকাল প্রকাশ্যে কুন্তল ঘোষ তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ একেবারেই মিথ্যে দাবি করে করে কামদুনির মৌসুমী কয়াল আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কোনও ভাবে তাঁপ সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন মৌসুমী কয়াল।

মৌসুমী কয়ালের বিরুদ্ধে অভিযোগ
গতকাল আদালতে পেশ করার সময় কুন্তল ঘোষ সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ করেছেন । তিনি অভিযোগ করেছিলেন তাপস মণ্ডলের এজেন্ট ছিলেন মৌসুমী কয়াল। কামদুনির প্রতিবাদী নারী ছিলেন মৌসুমী। একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন। কামদুনী গণধর্ষণ কাণ্ডের সময় সাহস করে বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন তিনি। তারপরেই প্রতিবাদীদের খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তাঁর নাম নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িয় পড়ল তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

তাপসকে নিশানা কুন্তলের
গতকাল আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের সামনে তাপস মণ্ডলের বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দিয়েছেন কুন্তল ঘোষ। তিনি দাবি করেছিলেন তাপস মণ্ডলের কারণে তাঁর ফেস লস হয়েছে। তাপস মণ্ডল নানা ভাবে মিথ্যে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে অপ প্রচাল চালিয়েছে বলে অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। তিনি অভিযোগ করেছেন তাপস মণ্ডলের জন্য তাঁর বাড়ির লোকেদের নানা হেনস্থার মুখে পড়তে হচ্ছে। ছেলেক স্কুল ফি পর্যন্ত দিতে পারছেন না তিনি।

তাপস মণ্ডলের পাল্টা অভিযোগ
এদিকে গতকাল তাপস মণ্ডল পাল্টা অভিযোগ করেছেন কুন্তল ঘোষের বিরুদ্ধে। তাপস মণ্ডল অভিযোগ করেছেন কুন্তল ঘোষ সব জানেন। কুন্তল ম্যাজিশিয়ান। তারপরেই কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাপস মণ্ডল কোনও ম্যাজিক করেছিলেন। কুন্তল ঘোষের জবাব শোনার পর আদালত থেকে বেরোনোর সময় তাপস মণ্ডল দাবি করেন, কুন্তল ঘোষ নাটক করছেন সে সব কথা জানে। তার পরেও না জানার ভান করছে। এর আগেও কুন্তল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications