হাওড়ার বাড়িতে ফিরল পর্বতারোহী কুন্তল কাঁড়ারের দেহ! চোখের জলে শেষ বিদায়

হাওড়ার বাড়ি থেকে শেষ বিদায় দেওয়া হল পর্বতারোহী কুন্তল কাঁড়ারকে। এদিন সকালে কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে।

হাওড়ার বাড়ি থেকে শেষ বিদায় দেওয়া হল পর্বতারোহী কুন্তল কাঁড়ারকে। এদিন সকালে কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। চোখের জলে শেষ বিদায় দিতে উপচে পরা ভিড় অন্নপূর্ণা ক্লাব প্রাঙ্গণে । ছিলেন মন্ত্রী অরূপ রায় ও লক্ষীরতন শুক্লা।

হাওড়ার বাড়িতে ফিরল পর্বতারোহী কুন্তল কাঁড়ারের দেহ! চোখের জলে শেষ বিদায়

শনিবার কাঠমান্ডু থেকে কলকাতায় নিয়ে আসা হয় তার দেহ। রাতে তা রাখা ছিল পিশ হাভেনে। রবিবার সকালে সেখান থেকে প্রথমে হাওড়া মাউন্টিনিয়ারিং অ্যাসোসিয়েশন এবং পরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শনিবার রাতে কুন্তল কাঁড়ারের দেহ দমদম এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছিল পিস হাভেনে। রবিবার সকালে সেখান থেকে কুন্তলের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় হাওড়া মাউন্টেনিয়ারিং ক্লাবে।

সেখানে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ রায়। এরপর দেহ নিয়ে যাওয়া হয় কুন্তলের বাড়িতে। জনসাধারণের জন্য হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতি প্রাঙ্গণে রাখা হয়েছিল কুন্তল কাঁড়ারের দেহ। সকাল ৮ টায় অন্তিম যাত্রা শুরু হয় বাঁশতলা শ্মশান ঘাটের উদ্দেশে।

প্রসঙ্গত ৪৬ বছরের কুন্তল চতুর্থ ক্যাম্পের কিছুটা ওপরে মারা যান। তাঁর হাইপোথারমিয়া, স্নো-ব্লাইন্ডনেস এবং গুরুতর ফ্রস্ট বাইট হয়ে গিয়েছিল বলে অভিযানের আয়োজক পিক প্রোমোশন প্রাইভেট লিমিটেড সূত্রে জানা গিয়েছে। অসুস্থতার কারণে ৮,৪০০
মিটার উচ্চতা থেকে ক্যাম্প ফোরে নামিয়ে আনা হচ্ছিল তাঁকে। পথেই মারা যান কুন্তল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+