Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছেলের সামনে মাকে বিবস্ত্র করে মারধর, জমি দখলে মাফিয়ারাজ মালদহে

ছেলের সামনে মাকে বিবস্ত্র করে মারধর করল একদল জমি মাফিয়া। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে ছেলেও।

মালদহ, ১৯ জানুয়ারি : ছেলের সামনে মাকে বিবস্ত্র করে মারধর করল একদল জমি মাফিয়া। চাঞ্চল্যকর এই ঘটনা মালদহের চাঁচোলে। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে ছেলেও। গুরুতর আহত মা ও ছেলেকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। আট বিঘা জমির দখলকে কেন্দ্র করে বিবাদ লছিল ওই পরিবারের সঙ্গে। এলাকারই বাসিন্দা রিপণ আনি ও ওয়াহেব আলিরা চাইছিল ওই জমি দখল করে নিতে। তাতে বাধা সেধেছিলেন মহিলা। আর সেই বাধাদানেরই মাশুল গুণতে হল তাঁকে। ছেলের সামনেই ঘটে গেল শারীরিক নিগ্রহের ঘটনা।

ছেলের সামনে মাকে বিবস্ত্র করে মারধর, জমি দখলে মাফিয়ারাজ মালদহে

অভিযোগ, বুধবার রাতে বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় রিপন-ওয়াহেবরা। ওই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করতে থাকে তারা। সেইসময় মায়ের চিৎকার শুনে ছুটে আসে ছেলে। তাকেও বেধড়ক মারধর করা হয়। ছেলেকে ধরে রেখে তার সামনেই মাকে নিগ্রহ করা হয়। বিবস্ত্র করে মারধর করতে থাকে ওই জমি মাফিয়ারা। তাদের ভিটে থেকে উচ্ছেদের হুমকিও দিয়ে যায় তারা।

এরপর চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয় নির্যাতিত পরিবারের পক্ষ থেকে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+