বিরক্ত হয়ে মদ্যপ ছেলেকে খুন করল মা, গ্রেফতার

বঙ্গ
চুঁচুড়া, ২২ সেপ্টেম্বর: ছেলে মদ্যপান করে রোজ বাড়ি ফিরত। তাই অতিষ্ঠ হয়ে তাকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে খুন করল মা। প্রথমে পুলিশ কিছু বুঝতে না পারলেও শেষ পর্যন্ত তদন্তে নেমে মাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার ব্যান্ডেলের কেওটা পদ্মপার এলাকায়।

গত ১১ অগস্ট রাতে নিজের বাড়িতে মৃত্যু হয় ২৮ বছরের আনন্দ দুবে-র। গলায় একটি কালো দাগ ছিল। পুলিশ কোনও সূত্র না পেয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ওই যুবকের বাবা ও দাদা, দু'জনই বেসরকারি সংস্থায় কাজ করেন। মা গৃহবধূ। প্রথমে মাকে সন্দেহ না করলেও পুলিশের সন্দেহ ছিল ছেলেটির দাদার ওপর।

যে দিন যুবকটি মারা যায়, সেই দিন ভিতর থেকে দরজা বন্ধ ছিল। তাই খুনি বাইরে থেকে এসে খুন করে গিয়েছে, এটা মানতে চাইছিল না পুলিশ। যখন দাদার ওপর নজরদারি করেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তখন বাবা ও মায়ের ওপর নজর পড়ে। ক্রমশ তদন্তের গতি বাড়ানো হয়। মৃত যুবকের মা, ৫০ বছরের আরতি দুবে-র কথাবার্তা অসঙ্গতি পাওয়া যায়। জেরার মুখে ভেঙে পড়ে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, ছেলে মদ খেয়ে এসে উৎপাত করত। তাই তাকে বাধ্য হয়ে খুন করেছেন তিনি।

স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+