ফোনে কথা বলার সময় কান্না, বিরক্ত মা আছাড় মেরে খুন করল ৩ বছরের ছেলেকে
ফোনে কথা বলার সময় বারবার কেঁদে উঠছিল শিশু। সেই কারণে নিজের ছেলেকে তুলে আছাড় মারল মা। ঘটনাস্থলেই মৃত্যু তিন বছরের শিশুর।
পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল : ফোনে কথা বলার সময় বারবার কেঁদে উঠছিল শিশু। সেই কারণে নিজের ছেলেকে তুলে আছাড় মারল মা। ঘটনাস্থলেই মৃত্যু তিন বছরের শিশুর। যে মায়ের কাছে সব থেকে নিরাপদ শিশু, সেই মা-ই ফোনে কথা বলতে বিরক্ত করায় নিজের সন্তানকে আছাড় মেরে খুন করল। এক মায়ের নৃশংতার করুণ পরিণতির সাক্ষী থাকল ঘাটাল।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রামগঞ্জে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত নেমে পুত্রহন্তা মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত মায়ের নাম টুম্পা ঘোষ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফোনে কথা বলছিল টুম্পা। তখন শিশুটি কাঁদছিল। মায়ের ভ্রুক্ষেপ নেই ছেলের কান্না থামানোর ব্যাপারে। তাঁর কাছে ফোনে কথা বলাটাই আগে।

মাঝেমধ্যে শুধু বিরক্তি প্রকাশ করছিলেন ফোনপ্রেমী মা। আচমকাই প্রচণ্ড রেগে গিয়ে ছেলেকে তুলে আছাড় মারে টুম্পা। ঘটানস্থলেই মৃত্যু হয় তিন বছরের ছেলেটির। নিছকই দিন মজুর পরিবার। দিনমজুর গৌতম ঘোষের সঙ্গে টুম্পার বিয়ে হয়েছিল বছর সাতেক আগে। তাদের দুই পুত্রসন্তান রয়েছে।
শ্বশুর শশাঙ্ক ঘোষ চন্দ্রকোনা থানা অভিযোগ দায়ের করেনষ সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় টুম্পাকে। এদিন তাকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়। তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications