বৌমার সঙ্গে ঝগড়া, শাশুড়ির শ্বাসরোধ করে খুনের অভিযোগ
বৌমার সঙ্গে ঝগড়া, শাশুড়ির শ্বাসরোধ করে খুনের অভিযোগ
ঘরে ঢুকে মুরগী ধান খেয়েছে। তা নিয়ে শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া। সেই সময়ে শাশুড়িকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অভিযোগ মৃতের বৌমার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে। বাঁকুড়া জেলার জয়পুর থানার শ্যামনগর গ্রামের ঘটনা। পুলিশ জানায় যে মৃতের নাম লতা ধাড়া (৬২)। তাকে খুন করার অভিযোগে মামনি ধাড়া সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে।

শাশুড়ি ও বৌমার মধ্যে ঝগড়া কোনও নতুন বিষয় নয়। গ্রাম-শহর সব জায়গায় এই জিনিস শোনা যায়। কিন্তু সামান্য কারণে শাশুড়ির গলা টিপে শ্বাস রোধ করে খুন করা মেনে নিতে পারছেন না শ্যামনগর গ্রামের লোকজন।
মঙ্গলবার সকালে মামনির ঘরে ঢুকে পড়ে মুরগী। যে মুরগী গুলি ঢুকে পড়ে সেগুলো তার শাশুড়ি লতার। মামনির ঘরে ঢুকে মুরগীগুলি ধান খেয়ে নেয়। এই নিয়ে শাশুড়িকে গালিগালাজ করে মামনি। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। গালিগালাজ দিলে তার প্রতিবাদ করে লতা। সেই সময়ে মামনি তার শাশুড়ি লতার গলা টিপে শ্বাস রোধ করে খুন করে বলে অভিযোগ। মামনির মেয়েরা ও তার এক আত্মীয় লতাকে মারতে সাহায্য করে বলে অভিযোগ। পুলিশ জানায় যে এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করার পর তারা অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications