জয়নগরে শিশু খুনে চাঞ্চল্যকর তথ্য! বিস্মিত মনোবিদরা

জয়নগরে শিশু খুনে গ্রেফতার মা ও তার কিশোর প্রেমিক। সোমবার জয়নগরের রাজাপুর গ্রামের মণ্ডলপাড়ায় প্রতিবেশীর উঠোনের বালির মধ্যে থেকে প্রথম শ্রেণির ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়।

জয়নগরে শিশু খুনে গ্রেফতার মা ও তার কিশোর প্রেমিক। সোমবার জয়নগরের রাজাপুর গ্রামের মণ্ডলপাড়ায় প্রতিবেশীর উঠোনের বালির মধ্যে থেকে প্রথম শ্রেণির ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বছর সাতের সাধন মণ্ডল। খুনের পরেও প্রায় চার দিন ধরে মা কী ভাবে নিরুত্তাপ রইলেন, তা নিয়ে বিস্মিত মনোবিদরা।

জয়নগরে শিশু খুনে চাঞ্চল্যকর তথ্য! বিস্মিত মনোবিদরা

জয়নগরে শিশু খুনে চাঞ্চল্যকর তথ্য। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলাতেই এই খুন। পুলিশের জেরার সাধনের মা সাগরী ও কিশোর প্রমিক ঋষি একথা জানিয়েছে বলে দাবি পুলিশের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে যৌন সম্পর্ক চলছিল। ছাত্রের দেহ উদ্ধারে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। উত্তেজিত জনতা প্রতিবেশী শচীন সর্দারের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। পুলিশ শচীন সর্দারের বড় ছেলে নবম শ্রেণির ঋষি সর্দার ও ছোট ছেলে আনন্দকে প্রথমে আটক করে। পরে ঋষি ও মৃত ছাত্রের মা সাগরীকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সাগরী নিজের বাড়িতে কিশোর প্রেমিক ঋষির সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়। সাগর তা দেখে ফেলে এবং বাবা গোষ্ঠ মণ্ডলকে জানিয়ে দেওয়ার কথা বলে। সেই সময় সাগরী ও ঋষি সাধনকে গলা টিপে খুন করে বস্তায় ভরে উঠোনে থাকা বালির মধ্যে রেখে দেয়।

স্থানীয় বাসিন্দা ও তদন্তকারী পুলিশ অফিসাররা সাগরী মণ্ডলের বিকৃত কামের কথা জানতে পেরে বিস্মিত। বিস্মিত হয়েছেন মনোবিদরাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাধনদের প্রতিবেশী শচীন সর্দার তার স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন। অন্যদিকে গোষ্ঠ মণ্ডলও কাজের জন্য বাইরে থাকেন। বৃহস্পতিবার সেই সুযোগেই প্রতিবেশী কিশোর ঋষি মণ্ডল সাগরীর কাছে চলে যায়। এই সময় সাধন মাঠে খেলছিল। হঠাৎই সে বাড়ি ফিরে আসে এবং নিজের মা ও প্রতিবেশী দাদাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। সব কথা বাবাকে বলে দেওয়ার কথা জানানোয়, সাগরী ও ঋষি গামছা জাতীয় কিছু দিয়ে সাধনকে শ্বাসরোধ করে খুন করে। এরপর দেহ বস্তার ভরে ঋষিদের বাড়ির উঠোনে থাকা বালির মধ্যে লুকিয়ে রাখে।

গ্রামবাসীদের সহানুভূতি আদায় করতে স্বামী বাড়িতে আসতেই কান্না জুড়ে দেয় সাগরী। সাধনের নিখোঁজের ডায়েরি করা হয় থানায়।

সোমবার বালি সরাতেই প্রথমে পচা গন্ধ ও পরে দেহ উদ্ধার হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+