মায়ের পরকীয়া জেনে ফেলায় মেয়ে খুন! চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে
অন্য পুরুষের সঙ্গে মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার খেসারত দিতে হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ১২ বছরের নাবালিকা মেয়েকে। বিষ মেশানো খাবার খাইয়ে মেয়েকে খুনে অভিযুক্ত মা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের।
অন্য পুরুষের সঙ্গে মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার খেসারত দিতে হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ১২ বছরের নাবালিকা মেয়েকে। বিষ মেশানো খাবার খাইয়ে মেয়েকে খুনে অভিযুক্ত মা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের।

পুলিসের জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করে নিয়েছেন মেয়েকে খুনের কথা। তবে, পুলিসের অনুমান এই ঘটনায় হাত রয়েছে মহিলার পরকীয়া প্রেমিকের। যদিও মহিলা পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে পুলিসের কাছে স্বীকার করে বলেছেন, তিনিই মেয়েকে খুন করেছেন। কিন্তু কী কারণে খুন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কাঁথির অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ বসু।
কাঁথির অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, পরকীয়ার জেরে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, ১৩ জানুয়ারি সকালে যমুনা কামিলা মেয়ে দীপালিকে নিয়ে ওডিশার চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। সন্ধেয় যমুনা একা বাড়ি ফেরেন। পরিবারের লোকেদের জানান, ফেরার পথে হেঁড়িয়ার কাছে নিখোঁজ হয়ে গিয়েছে মেয়ে দীপালি। মহিলার স্বামী প্রশান্ত কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। তিনি ফিরে ১৭ জানুয়ারি ভূপতিনগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রাও।
স্থানীয়দের কথায়, কিছুদিন আগে মহিলার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে বলে এলাকায় চাউর হয়েছিল। অনুমান, মায়ের কাজ মেয়ের নজরে পড়েছিল। সে কারণেই এই খুন। প্রমাণ লোপাটে দেহ নয়ানজুলিতে ফেলে মাটি চাপা দিয়ে মেয়ে নিখোঁজ বলে গল্প ফেঁদে ছিল অভিযুক্ত।












Click it and Unblock the Notifications