মেয়ের নামে নালিশ! মাথায় রাগ উঠে গিয়েছিল, শেষে মায়ের হাতেই করুণ পরিণতি
মেয়েকে শাসন করতে গিয়ে যে এমনটা ঘটে যাবে ভাবেননি মা। মুহূর্তেই করুণ পরিণতি হল একরত্তি শিশুর। প্রতিবেশী নালিশ জানিয়েছিল বছর ছয়েকের ঋতিকার নামে।
মেয়েকে শাসন করতে গিয়ে যে এমনটা ঘটে যাবে ভাবেননি মা। মুহূর্তেই করুণ পরিণতি হল একরত্তি শিশুর। প্রতিবেশী নালিশ জানিয়েছিল বছর ছয়েকের ঋতিকার নামে। মা তাই শিশুকে শাসন করতে হাতে তুলে নিয়েছিলেন লাঠি। লাঠির আঘাতে শিশুকে প্রহারেই মর্মান্তিক পরিণতি হল। । মায়ের প্রহারে মৃত্যু হল বছর ছয়েকের মেয়ে ঋতিকার।

জলপাইগুড়ির ধূপগুড়ির গোবিন্দ পল্লিতে শিশুকে হারিয়ে হাহাকার করে চলেছে মা। নিজের হাতেই কি না শেষ করে দিলেন শিশুকন্যাকে। শাসন করতে গিয়ে এমনটা ঘটে যাবে ভাবেননি তিনি, ভাবেননি প্রতিবেশীরাও। পিঠে লাঠির আঘাত পড়তেই সংজ্ঞা হারিয়েছিল ঋতিকা। কিছুতেই জ্ঞান ফিরছিল না। তারপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরই নিভে গেল শেষ আশার প্রদীপও।
খেলতে খেলতে প্রতিবেশী এক বন্ধুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছিল ঋতিকা। সেই অভিযোগই করতে এসেছিলেন প্রতিবেশী। মেয়ের নামে অভিযোগ শুনেই মেজাজ হারান রূপালি। মা লাঠি দিয়ে আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়েন ছ-বছরের মেয়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। গোবিন্দপল্লিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।












Click it and Unblock the Notifications