Vande Bharat Express Train: এই পাঁচটি বন্দে ভারতের টিকিট 'সবথেকে সস্তা'! তালিকায় 'বাংলার বুলেটও'

Vande Bharat Express Train: যত দিন যাচ্ছে বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা ততই বাড়ছে। প্রথমে একটি দুটি করে শুরু হওয়ার পর বর্তমানে সারাদেশে একগুচ্ছ বন্দে ভারত চলছে বিভিন্ন রুটে। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত সর্বত্র জনপ্রিয়তা বেড়েছে বন্দে ভারতের।

যে রুটে আগে যত সময় লাগতো তার থেকে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে বন্দে ভারত। এছাড়া ট্রেনের পরিচ্ছন্নতা সুযোগ সুবিধা থেকে খাবারের ব্যবস্থা সবটাই অনেকটা উন্নত। অর্থাৎ গতি বেশি হবার সঙ্গে সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য ও মাথায় রাখা হয়েছে বন্দে ভারতের ক্ষেত্রে।

Vande Bharat

স্বাচ্ছন্দ বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই আর পাঁচটা ট্রেনের থেকে বন্দে ভারতের (Vande Bharat Express Train) ভাড়া কিছুটা হলেও বেশি। সাধারণ মানুষ অনেক সময় বন্দে ভারতে চাপার আগে দুবার ভাবেন। তবে কম ভাড়ায় বন্দে ভারতে চড়তে হলে সেই উপায়ও আছে। সারা দেশে বেশ কিছু রুটে এমন বন্দে ভারত চলে যে গুলির ভাড়া মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

Vande Bharat Express Train: দেখে নিন সেই তালিকা, এর মধ্যে রয়েছে বাংলার দুটি ট্রেনও।

  • Vande Bharat Express Train: দেরাদুন থেকে আনন্দবিহার টার্মিনাল-

মাত্র সাড়ে চার ঘণ্টার একটু বেশি সময় দেরাদুন থেকে আনন্দ বিহার টার্মিনাল পৌঁছে যাওয়া যায় এই ট্রেনে (Vande Bharat Express Train) । মঙ্গলবার ছাড়া প্রতিদিনই এই ট্রেন চলে। ২০২৩-এর ২৫ মে থেকে এই ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেনের ভাড়া ১০৬৫ টাকা থেকে ২৪৮৫ টাকা পর্যন্ত।

  • Vande Bharat Express Train: হাওড়া থেকে পুরী-

বাঙালির অত্যন্ত প্রিয় পর্যটনের গন্তব্য ওড়িশার পুরী। তাই হাওড়া থেকে পুরি যাবার বন্দে ভারত চালু হাওয়ায় খুশি হয়েছেন অনেকেই। আর এই ট্রেন (Vande Bharat Express Train) মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিনই চলে ফলে পুরি যাওয়া এখন অনেক সহজ হয়েছে বাঙালির কাছে। এই ট্রেনের ভাড়াও খুব বেশি নয়। ৫০০ কিলোমিটার অতিক্রম করে এই ট্রেন। সময় লাগে ৬ ঘণ্টা ২৫ মিনিট। ২০২৩ সালের ১৮ মে থেকে এই বন্দে ভারত চলছে। এই ট্রেনের টিকিটের দাম ১০৬৫ টাকা থেকে ২৪৮৫ টাকা।

  • Vande Bharat Express Train: মুম্বই সিএসটি থেকে সাইনগর শিরদি

মাত্র ৫ ঘন্টা ১০ মিনিটের জন্য বন্দে ভারত ট্রেনে উঠতে পারবেন আপনি। মুম্বইয়ের সিএসটি থেকে শিরদি পর্যন্ত যায় এই বন্দে ভারত (Vande Bharat Express Train) । শুধুমাত্র মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন চলে এই ট্রেন। মোট দূরত্ব ৩৪০ কিলোমিটার। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে চলছে এই ট্রেন। মাত্র ১০৯৫ টাকায় এই ট্রেনে চাপতে পারেন। সর্বোচ্চ ভাড়া ২০৪৫ টাকা।

  • Vande Bharat Express Train: নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি-

বাংলা থেকে বর্তমানে অনেকগুলি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালানো হয়। এর মধ্যে অন্যতম নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি। উত্তরবঙ্গ থেকে অসমে যাওয়া এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন এটি। এই ট্রেনটি ও মঙ্গলবার চলে না। বাকি প্রতিদিনই চলে এই রুটের বন্দে ভারত। ৪০৭ কিমি দূরত্ব পার করে প্রতিদিন। সময় লাগে ৫ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির ভাড়া ১০৭৫ থেকে ২০২৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+