কেঁপে উঠল উত্তরবঙ্গ থেকে উত্তরপূর্ব ভারত! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ
ফের ভূমিকম্প উত্তরবঙ্গে। ভূমিকম্প অনুভূত হয়েছে অসম-সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭।
ফের ভূমিকম্প উত্তরবঙ্গে। ভূমিকম্প অনুভূত হয়েছে অসম-সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অসমের বড়পেটা। তবে ক্ষয়ক্ষতির সেরকম কোনও খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে প্রথমবার কম্পন অনুভূত হয় সকাল ৯.১৭ মিনিটে। পরেরটি ৪ মিনিট পরে। সকাল ৯.২১-এ।
ভূমিকম্প অসমের গুয়াহাটি-সহ বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে। এছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে কোচবিহার-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়।
১২ সেপ্টেম্বর নাগাদ ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গে। ওইদিন ভূমিকম্প অনুভূত হয়েছিল কলকাতাতেও। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাসিন্দারা। ভূমিকম্প অনুভূত হয়েছিল জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, মালদহ, মুর্শিদাবাদেও। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অসমের কোকরাঝাড়। আর রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫।












Click it and Unblock the Notifications