ফের বিকৃতকামের লজ্জা! খাবার দেওয়ার নাম করে ডেকে গণধর্ষণ সত্তরোর্ধ মহিলাকে

বাংলার বুকে ফের বিকৃতকামের ঘটনা। ফের ধর্ষিতা সত্তরোর্ধ এক মহিলা। বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণকাণ্ডে বাংলার মুখ মাটিতে মিশে গিয়েছিল। এবার ফের এক বিকৃতকামের ঘটনায় লজ্জা বাড়াল বর্ধমান।

বাংলার বুকে ফের বিকৃতকামের ঘটনা। ফের ধর্ষিতা সত্তরোর্ধ এক মহিলা। বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণকাণ্ডে বাংলার মুখ মাটিতে মিশে গিয়েছিল। এবার ফের এক বিকৃতকামের ঘটনায় লজ্জা বাড়াল বর্ধমান। নির্যাতিতা মহিলা ভর্তি বর্ধমান হাসপাতালে। তিনি পুলিশকে জানিয়েছেন কয়েকজন যুবক খাবার দেওয়ার নাম করে ডেকে তাঁর উপর যৌন নিপীড়ন চালিয়েছে।

ফের বিকৃতকামের লজ্জা! খাবার দেওয়ার নাম করে গণধর্ষণ

বর্ধমানে স্টেশন চত্বরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবার সত্তরোর্ধ ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি অসহ্য যন্ত্রণায় গোঙাচ্ছিলেন। স্থানীয় কিছু মানুষ সকালে গোঙানির শব্দ পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন। তারপর হাসপাতালে নিয়ে যান। তবে পুলিশ ঝামেলা এড়ানোর জন্য তারাও মহিলাকে হাসপাতালে ফেলে পালিয়ে যান।

হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা শুরু করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষই খবর দেয় পুলিশকে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, ট্রেনে ও স্টেশনে ভিক্ষা করে বেড়ান ওই মহিলা। ওই মহিলা পুলিশকে জানিয়েছে, খাবার খেতে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালানো হয় কয়েকজন যুবক। তারপর স্টেশন চত্বরে তাঁকে ফেলে যায়।

ডাক্তারি পরীক্ষায় শারীরিক নির্যাতনের প্রমাণ মিলেছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বাড়ায় শঙ্কিত এলাকাবাসী। তাঁরাও পুলিশের কাছে আশঙ্কার কথা জানিয়েছেন। পুলিশও সক্রিয় হয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+