হাথরসের ঘটনার প্রতিবাদ! স্বরূপনগর বিজেপি থেকে তৃণমূলে যোগ পাঁচ শতাধিক পরিবারের
গত কয়েক দিন আগে উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়েকে গণধর্ষণ ও নিশংস হত্যা কান্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ফের উস্কে দিয়েছে সাত বছর আগে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষণ কান্ডের স্মৃতি।
গত কয়েক দিন আগে উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়েকে গণধর্ষণ ও নিশংস হত্যা কান্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ফের উস্কে দিয়েছে সাত বছর আগে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষণ কান্ডের স্মৃতি। তারই প্রতিবাদ স্বরূপ এবং যুগে সরকারের দিকে আঙ্গুল তুলে এদিন উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর সীমান্তে সারাফুল নির্মল গ্রামে দল ত্যাগ করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান পাঁচ শতাধিক পরিবার। যাদের ভোটার সংখ্যা ১২৬০ জন।

এদিন শুরুতেই নৃশংস হত্যার ঘটনায় শোক জ্ঞাপন কর্মসূচি হয়। তারপরই এই ব্লকের বেশ কয়েকটি গ্রাম থেকে নেতা-কর্মী-সমর্থক মিলিয়ে ১২৬০ জন তৃণমূলে যোগদান করেন।
দল পরিবর্তন করে বিজেপি নেতা কালীকিংকর বিশ্বাস, সিপিএম নেত্রী আরতি বিশ্বাসরা জানান, বিজেপি সরকারের পাশে আমরা নেই। যেভাবে যোগী রাজ্যের দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনা ঘটেছে তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। সেখানের পুলিশ নির্যাতিতা মৃতা তরুণীর পরিবারের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। তাদের পাশেও দাঁড়াচ্ছে না। তাই বিজেপি সরকারের প্রতি ঘৃণা ক্ষোভে আমরা দল পরিবর্তন করেছি। এখানেও বিজেপি সরকার আসে তাহলে এখানেও একই রকম আচরণ করবে।












Click it and Unblock the Notifications