জ্যোতিপ্রিয় আহ্বানে বিজেপিকে ধাক্কা! গাঁইঘাটায় শ'য়ে শ'য়ে গেরুয়া নেতা, কর্মী, সমর্থকের যোগ তৃণমূলে

উত্তর ২৪ পরগনায় গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা। গাইঘাটায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ৫০০-র বেশি নেতা, কর্মী, সমর্থক। গত দিন পনেরো সময়ে গোবরডাঙা, হাবড়া এবং বনগাঁয় দলবদল হয়েছে শাসকদলের তরফে।

উত্তর ২৪ পরগনায় গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা। গাইঘাটায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ৫০০-র বেশি নেতা, কর্মী, সমর্থক। গত দিন পনেরো সময়ে গোবরডাঙা, হাবড়া এবং বনগাঁয় দলবদল হয়েছে শাসকদলের তরফে। যদিও এইসব দলবদলকে গুরুত্বে নারাজ বিজেপি।

গাইঘাটায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ

গাইঘাটায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ

উত্তর ২৪ পরগনা জেলায় ফের ভাঙন বিজেপিতে। জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের আহ্বানে সাড়া দিয়ে রবিবার বিকালে গাইঘাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এলাকার প্রায় ৫০০ এর বেশী বিজেপির নেতা,কর্মী ও সমর্থকেরা।

উত্তর ২৪ পরগনা জুড়ে দলবদলের জোয়ার

উত্তর ২৪ পরগনা জুড়ে দলবদলের জোয়ার

গত বেশ কিছুদিন ধরে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের তরফে দলবদলের জোয়ার এসেছে। কখনও গোবরডাঙা তো, কখনও হাবড়া এবং বনগাঁয় বহু সংখ্যক বিজেপি নেতা, কর্মী, সমর্থক গেরুয়া পতাকা ছেড়ে ঘাসফুল প্রতীক বেছে নিয়েছেন।

উন্নয়নের জোয়ারে তৃণমূলে

উন্নয়নের জোয়ারে তৃণমূলে

স্থানীয় তৃণমূল নেতার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এঁরা বিজেপি থেকে তৃণমূল যোগ দিয়েছেন। আর কিছুদিন পরে কোনও অঞ্চলেই বিজেপির কোনও নেতাকে খুঁজে পাওয়া যাবে না।

জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি

জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি

খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরদনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবছপ শেষ হওয়ার আগেই বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের সব জনপ্রতিনিধিরাই তৃণমূলে যোগ দেবেন। জেলায় বিজেপির বাতি দেওয়ার মতো কেউ থাকবে না।

নাটক বলে কটাক্ষ, দিলীপ ঘোষের

নাটক বলে কটাক্ষ, দিলীপ ঘোষের

রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবর আসছে মাঝে মধ্যেই। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের এই প্রক্রিয়াকে নাটক বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+