জঙ্গলমহলে ফের ঘর ভাঙল গেরুয়া শিবিরের! ফের জেলায় বিজেপি ভেঙে শ'য়ে শ'য়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

জঙ্গলমহলে ফের ঘর ভাঙল গেরুয়া শিবিরের! ফের জেলায় বিজেপি ভেঙে শ'য়ে শ'য়ে তৃণমূলে যোগদান

ঝাড়গ্রামে গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা। গোপীবল্লভপুর ২ ব্লকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ৩৫০-র বেশি নেতা, কর্মী, সমর্থক। আগামী দিনে গোপীবল্লভপুরে তৃণমূলের হাত আরও শক্ত হবে বলে দাবি করেছে স্থানীয় নেতৃবৃন্দ।

 গোপীবল্লভপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ

গোপীবল্লভপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ

ঝাড়গ্রামে ফের ভাঙন বিজেপিতে। জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া ৩ অঞ্চলে ৩৭৭ জন নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন, তপসিয়া ৩ নং অঞ্চলের তৃণমূল সভাপতি নিরঞ্জন দাস।

ঝাড়গ্রাম জুড়ে দলবদলের জোয়ার

ঝাড়গ্রাম জুড়ে দলবদলের জোয়ার

গত বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রামে তৃণমূলের তরফে দলবদলের জোয়ার এসেছে। সেখানে বিজেপি যতই রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি করছে, ততই বিজেপি নেতা, কর্মী, সমর্থক গেরুয়া পতাকা ছেড়ে ঘাসফুল প্রতীক বেছে নিচ্ছেন।

বিজেপির প্রতি মোহভঙ্গ

বিজেপির প্রতি মোহভঙ্গ

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির প্রতি গোপীবল্লভপুরের মানুষের ক্রমশই মোহভঙ্গ হচ্ছে। যদিও বিজেপির তরফে একে নাটক বলে কটাক্ষ করা হয়েছে।

উন্নয়নে সামিল হতে তৃণমূলে

উন্নয়নে সামিল হতে তৃণমূলে

দলবদলকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। আর কিছুদিন পরে কোনও অঞ্চলেই বিজেপির কোনও নেতাকে খুঁজে পাওয়া যাবে না বলেও দাবি করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+