শতাধিক খোয়া যাওয়া মোবাইল আসল মালিকের হাতে ফেরাল বাঁকুড়া পুলিশ

১০৭ টি মোবাইল ফোন তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলার পুলিশ। বৃহস্পতিবার এই ফোনগুলি তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

১০৭ টি মোবাইল ফোন তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলার পুলিশ। বৃহস্পতিবার এই ফোনগুলি তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শতাধিক খোয়া যাওয়া মোবাইল আসল মালিকের হাতে ফেরাল বাঁকুড়া পুলিশ

পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, গত কয়েকদিন ধরে জেলাতে যে সব মোবাইল ফোন চুরি করা হয় বলে অভিযোগ দায়ের করা হয়েছে, তার ভিত্তুতে পুলিশ তদন্ত শুরু করে এই মোবাইল ফোনগুলি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে ওই উদ্ধার করা ফোনগুলি তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায় যে এর আগেও বিভিন্ন এলাকায় চুরি যাওয়া মোবাইল ফোন তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে পুরুলিয়া, বীরভূম ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ একইভাবে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেয়।

প্রত্যর্পণ প্রকল্পে ঝাড়গ্রাম জেলায় গত এক বছরে প্রায় ৪৬০টি চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এবং সেগুলি তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+