দিলীপ ঘোষের গড়ে ভাঙন! শ'য়ে, শ'য়ে বিজেপি কর্মীর যোগ তৃণমূল কংগ্রেসে
দিলীপ ঘোষের নিজের কেন্দ্রে ভাঙন বিজেপিতে। এমনটাই দাবি তৃণমূলের। খড়গপুরের প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেস সভাপ
দিলীপ ঘোষের নিজের কেন্দ্রে ভাঙন বিজেপিতে। এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। খড়গপুরের প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি এবং জেলা যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী।

সামাজিক দূরত্ব বজায় রেখে যোগদান
সামাজিক দূরত্ব বজায় রেখেই বিজেপি কর্মীরা তৃণমূল যোগ দেন। বিধানসভা ভোটের দিকে নজর রেখে এই দলবদল গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

জঙ্গলমহলে গেরুয়া শিবিরে ভাঙন
শুধু পশ্চিম মেদিনীপুরেই নয়, কখনও ঝাড়গ্রাম, কখনও পুরুলিয়া আবার কখনও বাঁকুড়াতেও বিজেপি নেতা কর্মীরা দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছে, কিংবা দিচ্ছে বলে দাবি শাসকদলের।

হতাশ নিচুতলার কর্মীরা
তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, বিজেপির নিচুতলার কর্মীরা হতাশ। যে ভরসা আর বিশ্বাস নিয়ে তাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তা ভেঙে গিয়েছে বলেও মন্তব্য করেছেন দলত্যাগীরা। যেখানে বিজেপির মণ্ডল সভাপতিরা খোঁজ নেননি, সেখানে তৃণমূলের তরফে ত্রাণ বিলি করা হয়েছে।












Click it and Unblock the Notifications