অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হঠাৎ ইডির তৎপরতা! একাধিক জায়গাতে চলছে তল্লাশি

অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে হঠাৎ ইডির তৎপরতা! একাধিক জায়গাতে চলছে তল্লাশি

শহরজুড়ে ফের তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। আর এরপরেই আজ বুধবার ফের একবার তল্লাশি শুরু করল ইডি'র আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন শিক্ষক নিয়োগ নিয়ে মাত্র ১২০ কোটি'র কেলেঙ্কারি হয়েছে। যার মধ্যে মাত্র ২০ কোটি উদ্ধার হয়েছে। বাকি সম্পত্তির হদিশ পেতে সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চলছে বলেই খবর।

বেলঘড়িয়াতে দুটি ফ্ল্যাটের হদিশ

বেলঘড়িয়াতে দুটি ফ্ল্যাটের হদিশ

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর আরও দুটি ফ্ল্যাটের হদিশ পেলেন ইডির আধিকারিকরা। বেলঘরিয়ায় রথতলা এলাকায় ক্লাব টাউন আবাসনে দুটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে। প্রায় ১৭০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট পাওয়া গিয়েছে। যদিও সেখানে ঢুকতে গিয়ে বাঁধা পান ইডির তদন্তকারীরা। কারণ চাবি পাওয়া যায়নি। যদিও পরবর্তী কালে দরজা ভেঙে সেই ফ্ল্যাটের ভিতরে ঢোকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে বেশ কিছু রহস্যজনক সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে ফ্ল্যাট

কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে ফ্ল্যাট

জানা যাচ্ছে, বেলঘড়িয়ার ওই ফ্ল্যাটে হঠাত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী পুরো ফ্ল্যাট ঘিরে রেখেছে। অন্যদিকে সিজিও কমপ্লেস থেকেও বেশ কয়েকজন ইডির আধিকারিকরা সেখানে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তৎপরতা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটে একাধিক দরজা-ঘর রয়েছে। এমনকি ছোট ছোট করে আলমারি রয়েছে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কি পাওয়া গিয়েছে ফ্ল্যাট থেকে তা স্পষ্ট নয়।

ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি

ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি

অন্যদিকে ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই সংস্থার সঙ্গে ইতিমধ্যে অর্পিতা'র যোগ পেয়েছেন ইডির তদন্তকারীরা। তবে ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিস যে ঠিকানাতে রয়েছে তা ভুয়ো বলে জানা যাচ্ছে। অন্য একজনের ঠিকানাকে ব্যবহার করে সেখানে অফিস করা হয়েছে বলে দাবি ইডির তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, সংস্থার ডিরেক্টর হিসাবে অর্পিতার জামাইবাবুর নাম সামনে আসছে। কিন্তু তিনি সেখানে ড্রাইভারের কাজ করেন বলে দাবি। ফলে বড়সড় কেলেঙ্কারি'র গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা।

আরও বেশ কয়েক জায়গাতে তল্লাশি

আরও বেশ কয়েক জায়গাতে তল্লাশি

অর্পিতার আরও বেশ কিছু সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেই সমস্ত জায়গাতে একযোগে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে একেবারে কোমর বেঁধে নেমছে তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+