প্রতিদিনই কমছে করোনায় সুস্থতার হার, কলকাতা-উত্তর ২৪ পরগনার পরিস্থিতি খারাপ আরও তিন জেলায়
বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৪৬২ জন। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার ৩৬৮, মঙ্গলবার ৪০৪ আক্রান্ত হয়েছিলেন। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে,
বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৪৬২ জন। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার ৩৬৮, মঙ্গলবার ৪০৪ আক্রান্ত হয়েছিলেন। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩৩৪ জন। সুস্থতার হার কমেছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৬০ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭. ৫৮% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৮১, ৪৬৫
বুধবার হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৮১, ৮৬৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,৭৮২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬৭, ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় ৩৩৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (১২০)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (১০২)। এরপরেই রয়েছে হাওড়া (২২) এবং দক্ষিণ ২৪ পরগনা (১৬) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ১৫৮ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১ (৩), কোচবিহারে ৪ (৩) , দার্জিলিং ৮ (৪), কালিম্পং ০ (০) , জলপাইগুড়ি ৭ (১), উত্তর দিনাজপুরে ৭ (১০), দক্ষিণ দিনাজপুরে ৫ (১), মালদহ ৯ (৭), মুর্শিদাবাদে ২ (৭), নদিয়া ৫ (৫), বীরভূম ১১ (৭), পুরুলিয়া ১১ (১১), বাঁকুড়ায় ৩ (২), ঝাড়গ্রাম ০ (০), পশ্চিম মেদিনীপুরে ৭ ( ৩), পূর্ব মেদিনীপুর ৩ (৫), পূর্ব বর্ধমান ৭ (২), পশ্চিম বর্ধমান ২২ (৭), হাওড়া ৩৯ ( ২৮), হুগলিতে ২৮ (৬), উত্তর ২৪ পরগনায় ১০৪ (১২৬), দক্ষিণ ২৪ পরগনায় ২৩ ( ১৩) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার কমেছে
মঙ্গলবারের থেকে বুধবার সুস্থতার হার সামান্য কমেছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ৬০ % । বুধবার তা কমে হয়েছে ৯৭. ৫৮%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯৫. 49 % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৩৭%-এ।

মৃত্যু হয়েছে ২ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। সোমবার ২ এবং মঙ্গলবারও ২ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৩১২-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১১৫ জনের
এদিন যে ২ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের ১ জন পশ্চিম বর্ধমান এবং অপর জন কলকাতার বাসিন্দা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১১৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫২৬ জনের। তারপরেই রয়েছে হাওড়া, ১০৫৩ জন।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ২২, ১৬৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ১৮, ২৪৩ টি স্যাম্পেল। সোমবার ১৬,০০৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৯০, ১৫, ০৭১ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৪৫ %।












Click it and Unblock the Notifications