রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কলকাতা-উত্তর ২৪ পরগনার সঙ্গে সংক্রমণ বৃদ্ধি আরও ৪ জেলায়

রবিবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৪২২ জন। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার ২৫১, মঙ্গলবার ২৫৫, বুধবার ৩০৩, বৃহস্পতিবার ৩২৩, শুক্রবার ৩৪৭, শনিবার ৩৮৩।

রবিবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৪২২ জন। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার ২৫১, মঙ্গলবার ২৫৫, বুধবার ৩০৩, বৃহস্পতিবার ৩২৩, শুক্রবার ৩৪৭, শনিবার ৩৮৩। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৯৫ জন। সুস্থতার হার কমেছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৬৪ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭. ৬২% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৮০, ৬৩১

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৮০, ৬৩১

রবিবার হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৮০, ৬৩১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,৫০৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬৬, ৮২১ জন। গত ২৪ ঘন্টায় ২৯৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৯৮)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৯১)। এরপরেই রয়েছে হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা (১৬) ।

 সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ১৫৮ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১ (১), কোচবিহারে ২ (১) , দার্জিলিং ১২ (৫), কালিম্পং ০ (১) , জলপাইগুড়ি ৫ (১), উত্তর দিনাজপুরে ৪ (৩), দক্ষিণ দিনাজপুরে ২ (০), মালদহ ৪ (৩), মুর্শিদাবাদে ২ (৫), নদিয়া ১১ (৭), বীরভূম ৭ (১৯), পুরুলিয়া ১৮ (১), বাঁকুড়ায় ১২ (৪), ঝাড়গ্রাম ০ (০), পশ্চিম মেদিনীপুরে ২ ( ৪), পূর্ব মেদিনীপুর ২ (৩), পূর্ব বর্ধমান ২ (৯), পশ্চিম বর্ধমান ১৯ (২০), হাওড়া ১৯ ( ৩৩), হুগলিতে ১৭ (১৮), উত্তর ২৪ পরগনায় ৯৮ (৯৯), দক্ষিণ ২৪ পরগনায় ২৫ ( ২১) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার কমেছে

সুস্থতার হার কমেছে

শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য কমেছে। শনিবার সুস্থতার হার ছিল ৯৭. ৬২ % । রবিবার তা কমে হয়েছে ৯৭. ৬৪%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯৫. ৯৬ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৩৮%-এ।

মৃত্যু হয়েছে ৩ জনের

মৃত্যু হয়েছে ৩ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার ৩, মঙ্গলবার ২, বুধবার ১, বৃহস্পতিবার ২, শুক্রবার ১, শনিবার ২ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৩০৬-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১১২ জনের

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১১২ জনের

এদিন যে ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের ২ জন উত্তর ২৪ পরগনা এবং একজন হাওড়ার বাসিন্দা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১১২ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫২৫ জনের। তারপরেই রয়েছে হাওড়া, ১০৫৩ জন।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২০, ৬৬৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ২২,৭৭৯ টি স্যাম্পেল। শুক্রবার ২০,৪২৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮৯, ৫৮, ৬৫৫ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৪৮ %।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+