সাত দিনে আক্রান্ত দ্বিগুণ, ১০ জেলায় ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫০০-র বেশি, একনজরে বাংলার করোনা পরিস্থিতি
আগের রবিবার ২৪ ঘন্টায় করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যাটা ছিল ৮৪১৯ জন। আর এদিনের আক্রান্তের সংখ্যা ১৫৮৮৯ জন। গত ২৪ ঘন্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুস্থতার হারও কমেছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৮৭.৩৩%
আগের রবিবার ২৪ ঘন্টায় করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যাটা ছিল ৮৪১৯ জন। আর এদিনের আক্রান্তের সংখ্যা ১৫৮৮৯ জন। গত ২৪ ঘন্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুস্থতার হারও কমেছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৮৭.৩৩%। সেখানে রবিবার সুস্থতার হার ৮৬. ৫৯%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৭, ৪৩,৯৫০
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫, ৮৮৯ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৭, ৪৩,৯৫০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৮, ৮০০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬, ৪৪, ২০৯ জন। গত ২৪ ঘন্টায় ৮৪০৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় ( ২১০৪)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৮৭৯)। এরপরেই রয়েছে হাওড়া ( ৪৫৫) এবং বীরভূম (৪৬১) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৩৭৭৯ (২৯৭০) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৭ (৮), কোচবিহারে ১৪০ (১২২) , দার্জিলিং ৩৪৮ (৫০৪), কালিম্পং ৩৯ (২৩) , জলপাইগুড়ি ১৫১ (২৯৪), উত্তর দিনাজপুরে ২০৩ (১৪৭), দক্ষিণ দিনাজপুরে ১৫১ (৫২), মালদহ ৬৪৪ (৬৬৬), মুর্শিদাবাদে ৬৪০ (৫৮৭), নদিয়া ৬৭৪ (৬৩৮), বীরভূম ৬৫৬ (৬৯৪), পুরুলিয়া ৫৯২ (৫৫৭), বাঁকুড়ায় ১৭২ (১৭৩), ঝাড়গ্রাম ৭৬ (৫০), পশ্চিম মেদিনীপুরে ১৬০ ( ১৬৭), পূর্ব মেদিনীপুর ৫০৭ (৩৪৬), পূর্ব বর্ধমান ৪১৯ (৪৫২), পশ্চিম বর্ধমান ৭৪৫ (৭৬৮), হাওড়া ৮৮৯ ( ৭৯৭), হুগলিতে ৭৫১ (৬২৩), উত্তর ২৪ পরগনায় ৩১৪০ (২৮২১), দক্ষিণ ২৪ পরগনায় ৯৮৬ ( ৮২২) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার কমেছে
শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য কমেছে। শনিবার সুস্থতার হার ছিল ৮৭.৩৩% । গত শনিবারে ছিল ৯১. ৪৩ % । রবিবার তা কমে হয়েছে ৮৬. ৫৯% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৮৩.০৫%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.১৩ %-এ।

মৃত্যু হয়েছে ৫৭ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। শনিবার ৫৯ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৯৪১-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩৩১৩ জনের
এদিন যে ৫৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে আঠারোজন কলকাতার বাসিন্দা। পনেরোজন উত্তর ২৪ পরগনা, পাঁচজন হাওড়া, তিনজন দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ি, দুজন করে মৃত্যু হয়েছে দার্জিলিং, নদিয়া, মালদহ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। পূর্ব বর্ধমানে একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩১৩ জনের।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৫৫,৬০০ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৫৫,০৬০ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ০১, ৬৬, ৭৯৬ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.৩২ %।












Click it and Unblock the Notifications