রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই, কলকাতায় ২৪ ঘন্টায় সংক্রমিত ২ হাজারের বেশি, একনজরে জেলাগুলি
রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বললেও ভুল হবে। গত বুধবার আক্রান্তের সংখ্যাটা ছিল ৫৮৯১। বৃহস্পতিবার ৬৭৬৯, শুক্রবার ৬৯১০, শনিবার ৭৭১৩, রবিবার ৮৪১৯। গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদি
রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বললেও ভুল হবে। গত বুধবার আক্রান্তের সংখ্যাটা ছিল ৫৮৯১। বৃহস্পতিবার ৬৭৬৯, শুক্রবার ৬৯১০, শনিবার ৭৭১৩, রবিবার ৮৪১৯। গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুস্থতার হারও ক্রমেই কমছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯১. ৪৩ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯০. ৮৮%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,৫৯,৯২৭
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪১৯ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,৫৯,৯২৭ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৯, ৬৩৮জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৯৯, ৭২১ জন। গত ২৪ ঘন্টায় ৪০৫৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় ( ১০৬১)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৯২৩)। এরপরেই রয়েছে হাওড়া ( ২৮৯) এবং দক্ষিণ ২৪ পরগনা (২৮৪) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ২১৬৭ (১৯৯৮) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (২৫), কোচবিহারে ৫৮ (৩৭) , দার্জিলিং ৯৮ (১৪১), কালিম্পং ৭ (১৪) , জলপাইগুড়ি ৩৫ (৭৬), উত্তর দিনাজপুরে ৯৪ (৭৭), দক্ষিণ দিনাজপুরে ৩৭ (৪৪), মালদহ ৩৮৮ (৩৪৪), মুর্শিদাবাদে ২৯৫ (২৫৭), নদিয়া ২০৮ (২৬১), বীরভূম ৪৭১ (৪০৬), পুরুলিয়া ২৯০ (২৪৭), বাঁকুড়ায় ১০৫ (৭০), ঝাড়গ্রাম ৫ (৫), পশ্চিম মেদিনীপুরে ৭৯ ( ৮৪), পূর্ব মেদিনীপুর ১৭৬ (১৬৫), পূর্ব বর্ধমান ২৭৯ (২৬৯), পশ্চিম বর্ধমান ৩৮৯ (৩১০), হাওড়া ৪৯০ ( ৪৩১), হুগলিতে ৩৫২ (৩২১), উত্তর ২৪ পরগনায় ১৮৬০ (১৬৩৯), দক্ষিণ ২৪ পরগনায় ৫০১ ( ৪৯১) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার কমেছে
শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য কমেছে। শনিবার সুস্থতার হার ছিল ৯১. ৪৩ % । রবিবার তা কমে হয়েছে ৯০. ৮৮ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৮৬.৬২%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.২০ %-এ।

মৃত্যু হয়েছে ২৮ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। শনিবার ৩৪ এবং শুক্রবার ২৬ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৫৬৮-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩২০৬ জনের
এদিন যে ২৮ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের পাঁচজন কলকাতার বাসিন্দা। ছয়জন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বীরভূমে ২ জন করে, মুর্শিদাবাদে ৪ জন, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, নদিয়া, পশ্চিম বর্ধমানে একজন করে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩২০৬ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫৯৪ জনের।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৪৬, ০৭৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৪৬,৯৭১ টি স্যাম্পেল। শুক্রবার ৪০, ১৫৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৯৮, ০৮, ১৬০ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৭৩ %।












Click it and Unblock the Notifications