রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণে পাল্লা কলকাতা ও উত্তর ২৪ পরগনার

বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ২২৫। শনিবার যা ছিল ১৭১। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৩১ জন। সুস্থতার হার একই রয়েছে। মঙ্গলবার

বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ২২৫। শনিবার যা ছিল ১৭১। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৩১ জন। সুস্থতার হার একই রয়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৬৫ %, সেখানে বুধবারে সুস্থতার হারও ৯৭. ৬৫% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৫, ৭১২

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৫, ৭১২

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৫ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৫, ৭১২ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,২৪৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬২, ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় ২৩১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় ( ৭১), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬০)। এরপরেই রয়েছে পশ্চিম বর্ধমান (১৭) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৭৩ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১(৪) , কোচবিহারে ০ , দার্জিলিং ৬ (৫), কালিম্পং ০ , জলপাইগুড়ি ৩ (৪), উত্তর দিনাজপুরে ১ (৩), দক্ষিণ দিনাজপুরে ০, মালদহ ৩ (১), মুর্শিদাবাদে ১ (২), নদিয়া ৩ (৭), বীরভূম ৩ (২), পুরুলিয়া ৮ (১), বাঁকুড়ায় ৭ (৬), ঝাড়গ্রাম ২ (০), পশ্চিম মেদিনীপুরে ৪ ( ২), পূর্ব মেদিনীপুর ৫ (১), পূর্ব বর্ধমান ৩ (১), পশ্চিম বর্ধমান ১০ (৬), হাওড়া ১৫ ( ৬), হুগলিতে ৮ (১), উত্তর ২৪ পরগনায় ৫৭ (৪২), দক্ষিণ ২৪ পরগনায় ১২ ( ৭) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার একই রয়েছে

সুস্থতার হার একই রয়েছে

মঙ্গলবারের পরে বুধবারেই সুস্থতার হার একই রয়েছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ৬৫ % । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯৭. ০6 % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪১%-এ।

মৃত্যু হয়েছে ২ জনের

মৃত্যু হয়েছে ২ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। বৃহস্পতিবার ৪, শুক্রবার ৩, শনিবার ৩, রবিবার ১, সোমবার ০, মঙ্গলবার ২ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২৭২-তে।

কলকাতায় মৃত্যু ৩১০২ জনের

কলকাতায় মৃত্যু ৩১০২ জনের

এদিন যে ২ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার ওপর জন দার্জিলিং-এর। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১০২ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫০৯ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২০, ৩৩০ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ১৮, ৯৬৫ টি স্যাম্পেল। সোমবার ১৬,০১৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮৬, ১৮, ৫৮৭ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৬৮ %।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+