তৃণমূলে বিরাট ভাঙন, মুকুল-দিলীপের হাত ধরে বিধায়ক-সভাপতিরা দলে দলে বিজেপিতে

তৃণমূলে ফের ভাঙন ধরিয়ে দিলেন মুকুল রায়-দিলীপ ঘোষরা। দিল্লিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আরও এক বিধায়ক।

তৃণমূলে ফের ভাঙন ধরিয়ে দিলেন মুকুল রায়-দিলীপ ঘোষরা। দিল্লিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আরও এক বিধায়ক। আলিপুরদুয়ারের কালাচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলে সব থেকে বড় ধাক্কা দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদান।

প্রাক্তন সভাপতি বিজেপিতে

প্রাক্তন সভাপতি বিজেপিতে

লোকসভা ভোটের আগে থেকেই গোষ্ঠীকোন্দল লেগেই ছিল দক্ষিণ দিনাজপুর তৃণমূলে। লোকসভা ভোটে শোচনীয় ব্যর্থতার পর বিপ্লব মিত্রকে সরিয়ে দেওয়া হয় জেলা সভাপতির পদ থেকে। তার জায়গায় অর্পিতা ঘোষকে সভাপতি ঘোষণা করেন। তারপরই বিপ্লব মিত্র সদলবদলে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

আরও এক বিধায়কের যোগদান

আরও এক বিধায়কের যোগদান

একইসঙ্গে এদিন কালাচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি বিজেপিতে যোগ দেন। সঙ্গে পুরসভার কাউন্সিলররাও যোগ দেন বিজেপিতে। এর ফলে ফের আর একটি পুরসভা হাতছাড়া হতে পারে তৃণমূলের। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। এদিন বিপ্লব মিত্রের সঙ্গে ১৪ জন জেলা পরিষদ সদস্যও বিজেপিতে যোগ দেন বলে দাবি।

প্রথম পর্বের এক্সটেনশন

প্রথম পর্বের এক্সটেনশন

তৃণমূলের এক বিধায়ক ও প্রাক্তন বিধায়ক তথা জেলার প্রাক্তন সভাপতিকে যোগদান করিয়ে কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে মুকুল রায়, দিলীপ ঘোষরা উৎফুল্ল। তাঁরা বলেন, এটা যোগদানের প্রথম পর্বের এক্সটেনশন চলছে। মুকুলের কথায়, যেদিন সপ্তম দফা শেষ হবে, সেদিন তৃণমূলের সরকার থাকবে না। বাংলায় পতন ঘটবে তৃণমূল সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+