বঙ্গোপসাগরে বাসা বেঁধেছে বছরের সপ্তম ঘূর্ণি! আরব সাগর দাপট দুই ‘সুপার সাইক্লোনে’র

আরব সাগরে এখন তিনটি ঘূর্ণিঝড় তাণ্ডব লীলা চালাচ্ছে। ঘূর্ণিঝড় ‘কিয়ার’ সুপার ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে। আর ‘মহা’ বর্তমানে অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় হয়ে বয়ে চলেছে।

আরব সাগরে এখন দু'টি ঘূর্ণিঝড় তাণ্ডব লীলা চালাচ্ছে। ঘূর্ণিঝড় 'কিয়ার' সুপার ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে। আর 'মহা' বর্তমানে অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় হয়ে বয়ে চলেছে। আর বঙ্গোপসাগরে অপেক্ষায় রয়েছে আরও একটি ঘূর্ণিঝড়। আবহবিদরা জানান, গতবারের মতো এবছর রেকর্ড সংখ্যক সাতটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ভারতীয় উপকূলে।

একসঙ্গে দুটি ঘূর্ণিঝড় বিরল ঘটনা

একসঙ্গে দুটি ঘূর্ণিঝড় বিরল ঘটনা

খুব অল্প সময়ের ব্যবধানে আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি একটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। ঘূর্ণিঝড়ের এই ধরনের আচরণ জলবায়ু পরিবর্তনের ফলেই হচ্ছে বলে বিশেষজ্ঞমহলের ধারণা। গত কয়েক বছর থেকেই বিশ্বজুড়ে আবহাওয়ার রীতি পরিবর্তন হয়ে চলেছে। এই ঘটনা রীতি পরিবর্তনেরই নামান্তর।

মোট ছয়টি ঘূর্ণিঝড় হয়েছে এবার

মোট ছয়টি ঘূর্ণিঝড় হয়েছে এবার

এ বছর আরব সাগর বা বঙ্গোপসাগরে মোট ছয়টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সপ্তম ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে বঙ্গোপসাগরে অপেক্ষা করছে এবং শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ‘বুলবুল' নামে ধেয়ে আসবে বঙ্গোপসাগর দিয়ে। এর অভিমুখ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে।

২০১৮-র রেকর্ড ভেঙে যেতে পারে

২০১৮-র রেকর্ড ভেঙে যেতে পারে

২০১৮ সালে মোট সাতটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। এই বছর নভেম্বর মাসের মধ্যেই আমরা ওই সংখ্যায় পৌঁছে যাব। প্রায় দু'মাস বাকি এখনও এই বছরের। ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যা আরও বাড়তে পারে। ফলে এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করা যায়।

জলবায়ু পরিবর্তনে ঘূর্ণির রূপ বদল

জলবায়ু পরিবর্তনে ঘূর্ণির রূপ বদল

আরব সাগরে এমন কোনও ঘূর্ণিঝড় হয়নি যা সুপার সাইক্লোন হিসাবে স্থলভূমিতে তাণ্ডব লীলা চালাতে পারে। কিন্তু বঙ্গোপসাগরে এমন ইতিহাস রয়েছে। বঙ্গোপসাগরে ঝড়গুলি অত্যন্ত তীব্র হয়ে ওঠে। কিন্তু আরব সাগরে ঝড়গুলি তীব্রতা বজায় রাখতে পারে না। যদি তা হল, সেটা হবে বিরল দৃশ্য। আরব সাগরে বেশিরভাগ ঝড়ই দুর্বল হয়ে পড়ে। এখন জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়গুলি অন্য রূপ নিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+