Kanchan Kanya Express: গরম বাড়তেই আরও দীর্ঘ হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, চাইলেই মিলবে টিকিট! তাও এসিতে
Kanchan Kanya Express: গরম বাড়তেই উত্তরবঙ্গ যাওয়ার ভিড় বাড়ছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই সময় পর্যটকদের ভিড় বাড়বে। আর ক্ষেত্রে উত্তরবঙ্গ যাওয়ার সেরা ট্রেন (North Bengal Train) কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে অন্যতম সেরা ট্রেন। সব সময় লম্বা ওয়েটিং। সারা বছরই কার্যত এই ট্রেনে যাত্রী চাপ থাকে।
এই দুরপাল্লার ট্রেনকে (Kanchan Kanya Express) ঘিরে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল (Indian Rail)। এর ফলে আরও বেশি যাত্রী উত্তরবঙ্গে যেতে পারবেন। টিকিট পাওয়া আরও সহজ হবে।

Kanchan Kanya Express: যুক্ত হচ্ছে অতিরিক্ত দু'টি কোচ
প্রবল ভিড়ের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যুক্ত হতে চলেছে আরও দুটি কোচ। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Kanchan Kanya Express) সঙ্গে যুক্ত হবে এই দুই কোচ। আগামী ২০ মার্চ থেকে এই ট্রেনে অতিরিক্ত দুটি কোচ যুক্ত করা হবে। রেলের দেওয়ার তথ্য অনুযায়ী, ট্রেন নম্বর - ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সঙ্গে একটি ২এসি এবং একটি ৩এসি ইকনমি কোচ জুড়ে যাবে। পরদিন অর্থাৎ ২১ মার্চ শুক্রবার আলিপুরদুয়ার থেকে বহরে আরও বৃহত এই ট্রেন ছুটতে শুরু করবে।
বলে রাখা প্রয়োজন, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী এই ট্রেন (Kanchan Kanya Express) দীর্ঘ সময় ধরে ১৯ টি কোচ নিয়ে ছুটতে। আপ এবং ডাউন, অর্থাৎ দুটি ক্ষেত্রেই ছিল এই ১৯ কোচ। তবে যাত্রীদের চাপ এবং দীর্ঘদিনের দাবি মেনেই এবার ২১ টি কোচ নিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ছুটবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, আগামী ২০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ২১ কোচ নিয়ে ছুটবে এই ট্রেন।
Kanchan Kanya Express: বড় উদ্যোগ নেন জয়ন্ত রায়
কাঞ্চনকন্যার (Kanchan Kanya Express) কোচ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন জলপাইগুড়ির এমপি জয়ন্ত রায়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে এই বিষয়ে জানান। সাংসদের বক্তব্য ছিল, সব সময় এই ট্রেনের টিকিটের চাহিদা থাকে। পর্যটকদের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের কাছে এই ট্রেন গুরুত্বপূর্ণ। ফলে সব সময় টিকিটের হাহাকার থাকে। এমনকী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বাতানুকূল আসনের অভাব রয়েছে বলেও পূর্ব রেলকে জানান এই সাংসদ। আর সবদিক ভেবেই কোচ বাড়ানোর আবেদন জানানো হয়। সেই দাবি মেনে নেয় রেল।
পাল্টা সাংসদকে চিঠি দিয়ে রেল জানায়, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জনপ্রিয় এই ট্রেনের সঙ্গে বাড়তি জোড়া এসি কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর তা আগামী ২০ মাচ থেকে কার্যকর হবে বলেও দাবি।












Click it and Unblock the Notifications